নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরে বেসরকারি এতিমখানা ও আশ্রমে ক্যাপিটেশন গ্রান্টের অনুদান প্রদান অনুষ্ঠানে - সমাজকল্যাণ মন্ত্রী


 দিনাজপুরে দুটি আশ্রম সহ ১০৬ টি বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্টের অনুদানের চেক বিতরণ করেন সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।
 শনিবার (৪ এপ্রিল) সকালে দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠান শুরুতে ফুল দিয়ে সংবর্ধনের পরিবর্তে সেই টাকায় জায়নামাজ  ও গীতা বিতরণ এবং ক্যাপিটেশন গ্রান্টের চেক প্রদান অনুষ্ঠিত হয়।
 জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর দিনাজপুর কার্যালয় এর আয়োজনে  দিনাজপুরের ৮ টি উপজেলায় ১০৪টি  এতিমখানায় ও দুইটি আশ্রমে মোট ৩কোটি ৬২লাখ ৮৮হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয় ।
 জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের  সভাপতিত্বে প্রধান অতিথি সমাজ কল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী এজেড এম জাহিদ হোসেন বলেন এতিম শিশুদের উপর কোনরূপ অন্যায় মেনে নেওয়া হবে না। এরা যেন সমাজের বোঝা না হয়ে সম্পদ হিসেবে গড়ে ওঠে সেদিকে সকলকে দৃষ্টি রাখতে হবে। ক্যাপিটেশন গ্র্যান্ড প্রাপ্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন এতিম শিশুরাই একদিন দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে, তাই তাদেরকে সন্তানের মত প্রতিপালন করতে হবে। তবে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি নিজেকে ফুল দিয়ে বরণ করতে নেতা কর্মীদের নিষেধ করেন এবং সেই টাকায় গীতা ও জায়নামাজ প্রদানের নির্দেশ দেন। এ সময় ৬জনকে গীতা এবং ২৭ জনকে জায়নামাজ প্রদান করা হয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ দিনাজপুর ৪ আসনের( চিনির বন্দর, খানসামা) মোঃ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর ২ আসনের( বিরল, বোচাগঞ্জ) সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাকসহ আরো অনেকে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: জেদান আল মুসা, বিভাগীয়  সমাজসেবা কার্যালয় রংপুর এর উপর পরিচালক মোছা: জিলুফা সুলতানা, সিভিল সার্জন মো: আসিফ ফেরদৌস,
 বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি ) দিনাজপুর জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: মোকাররম হোসেন, কোতোয়ালি বিএনপির সভাপতি ও  দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, জেলা মহিলা দলের সম্পাদিকা রাজিয়া সুলতানা বিউটি,জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল মিলন, যুবদলের সদস্য সচিব মোঃ রেজাউর রহমান রেজা, ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক আবুজার সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী শুভ,, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমনসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Tag
আরও খবর