জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩


দিনাজপুর সদর উপজেলার জামতলী বাজার এলাকায় ৪ বছরের শিশু রাকিবা আক্তার রুহি হত্যা ও মরদেহ গুমের ঘটনায় গ্রেফতার রিপন টুডুর দেয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি রিপন টুডুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে 
গ্ৰেফতারকৃত অপর আসামিরা হলেন শিশুটির মা জিন্নাতুন বেগম এবং তাদের সহযোগী সুজন টুডু।

২২সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মোঃ আনোয়ার হোসেন।
এ ঘটনায় শিশুটির মা জিন্নাতুন বেগমকেও গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রিপন টুডু ও জিন্নাতুন বেগমকে জিজ্ঞাসাবাদ করে হত্যার প্রকৃত কারণ, মরদেহ গুমের সঙ্গে কারা জড়িত এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না এসব বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে দিনাজপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, শিশু রুহি হত্যা ও মরদেহ গুমের ঘটনায় রিপন টুডুকে গ্রেফতারের পর সোমবার রাতে তাকে সঙ্গে নিয়ে মরদেহ উদ্ধারে অভিযান শুরু করে ডিবি পুলিশ। জামতলী বাজার সংলগ্ন আমবাগান, হলুদখেত ও আশপাশের বিভিন্ন এলাকায় রাতভর তল্লাশি চালানো হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন কয়েকটি স্থান খুঁড়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। রাত ১২টা পর্যন্ত অভিযান চালানোর পরও মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে রিপন টুডুর দেয়া তথ্য পুনরায় যাচাই করে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে দ্বিতীয় দফায় অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে জামতলী এলাকার একটি জঙ্গলের নির্জন ও পরিত্যক্ত স্থানে শিশুটির মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের সময় মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই শাহাদাত হোসেন, দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিমসহ সাদা পোশাক ও পোশাকধারী পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ‘গ্রেফতার রিপন টুডুর দেয়া তথ্যের ভিত্তিতেই দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে শিশু রুহির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রিপন টুডু ও শিশুটির মা জিন্নাতুন বেগমকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’

Tag
আরও খবর