নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার

দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সম ছিনতাইকৃত স্বর্ণালংকার গলিয়ে তৈরি বিভিন্ন অলংকার উদ্ধার করা হয়।
​ ৮সেপ্টেম্বর বিকাল ৪টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১:৫১ মিনিটের দিকে দিনাজপুর সদর উপজেলার মির্জাপুর (বিআরটিসি বাস ডিপো সংলগ্ন) অর্পণা ছাত্রীনিবাসের মেইন গেইটের সামনে মোটরসাইকেলযোগে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।  বেলী রানী (২২)-নামে এক নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাইয়ের ওই দৃশ্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছরিয়ে পরে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন।
​ঘটনার গুরুত্ব অনুধাবন করে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএম-এর নেতৃত্বে ডিবির একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর রাত ১০টায় চিরিরবন্দর থানাধীন কাঁউগা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মূল ছিনতাইকারী আজমীর আহমেদ সোহেল ওরফে পিচ্চি সোহেলকে (৩০) গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত আজমীর আহমেদ সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর রাত ২টায়  বিরামপুর থানা এলাকায় অপর একটি অভিযান চালানো হয়। অভিযানে ছিনতাইকৃত স্বর্ণ গলিয়ে তৈরি ৬টি নাকফুল, ২টি কানের দুল ও ২টি কানের রিং উদ্ধার করা হয় এবং ছিনতাইয়ের সহযোগী মো. রকিবুল ইসলাম রকিবকে (৩৩) গ্রেফতার করা হয়।
​পুলিশ জানিয়েছে,
এ ঘটনার সাথে জড়িত অপর পলাতক আসামি মো. মুন্নাকে (৪০) গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Tag
আরও খবর