নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ওসমান হাদীর উপর হামলার ঘটনায় দিনাজপুরে সীমান্তে কঠোর নজরদারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যেন সীমান্ত বা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে-সে লক্ষ্যে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় বিশেষ টহল, কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা সচেষ্ট। একই সঙ্গে চোরাচালান যেমন মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং কুখ্যাত সন্ত্রাসী, দুষ্কৃতিকারী ও অপরাধীদের সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে প্রবেশ বা অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে ।


উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ২০২৫ খ্রি. ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদীর ওপর সংঘটিত হামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট সন্ত্রাসীরা যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে, সে উদ্দেশ্যে একই দিন সন্ধ্যা থেকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তজুড়ে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও, সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয় জনসাধারণ কর্তৃক সীমান্ত এলাকায় ঘটনার সাথে জড়িত কোন সন্ত্রাসীকে সনাক্ত করতে পারলে তাৎক্ষণিকভাবে বিজিবির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের কুখ্যাত সন্ত্রাসী, দুষ্কৃতিকারী ও অপরাধীদের সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে প্রবেশ বা অনুপ্রবেশ প্রতিরোধে সন্ত্রাসবিরোধী অভিযান, তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত রাখবে এবং একটি নিরাপদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে দৃঢ় অঙ্গীকারবদ্ধ থেকে দায়িত্ব পালন করবে।


Tag
আরও খবর