নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে বর্হিবিভাগ চালুকরণে সংবাদ সম্মেলন

জিয়া হার্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর পরিচালিত বহির্বিভাগ চালুকরণে ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরের কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুরের বর্হিবিভাগে সংবাদ সম্মেলন করেছে কর্তৃপক্ষ।

উক্ত সংবাদ সম্মেলনে বলা হয়, জিয়া হার্ট ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী অলাভজনক, নিজস্ব আয়ে পরিচালিত প্রতিষ্ঠান হিসেবে ১৯৯২ সালের ১৬ জুন প্রয়াত মন্ত্রী মরহুমা বেগম খুরশিদ জাহান হক এমপি এটি প্রতিষ্ঠা করেন। ২০০৩ সালের ২৩ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১০০ শয্যা বিশিষ্ট জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার (১ম পর্যায়ে ৫০ শয্যা) শীর্ষক প্রকল্প কার্যক্রম উদ্বোধণ করেন। সেই সময় হতে পর্যায়ক্রমে ক্লোজ হার্ট সার্জারী, এনজিওগ্রাম, পিটিসিএ, ওপেন হার্ট সার্জারীসহ শিশু কার্ডিওলজি এবং নিউরো মেডিসিন, নিউরো সার্জারী, জেনারেল সার্জারী, অর্থোপেডিক সার্জারী, গাইনী এন্ড অবস্, ফিজিওথেরাপী ও ডেন্টাল বিভাগসহ জরুরী চিকিৎসা প্রদান করা হচ্ছে।

হৃদরোগ চিকিৎসার পাশাপাশি ওয়ান স্টেপ সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে “কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর এর কার্যক্রম শুরু হয়। সরকারি স্বাস্থ্য সেবা ব্যবস্থার সহযোগী হিসেবে সর্বস্তরের জনসাধারণের মানসম্মত প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুরের বর্হিবিভাগের কার্যক্রম গ্রহণ করা হয় এবং ২০২২ সালের ১৭ জুন বর্হিবিভাগ ভবনে কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আকতার হক। বর্তমানে কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতালের বর্হিবিভাগ কার্যক্রম শুরু হয়েছে। প্রতি টিকিটের মূল্য ৫০ টাকা এবং ১টি টিকিটে ২ বার বর্হিবিভাগে রোগী দেখানো যাবে। বহির্বিভাগে প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা এবং আমরা গৃহস্থলী মা-বোনদের ও কর্মজীবীদের সুবিধার্থে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বহির্বিভাগ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন বহির্বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। রোগী দেখার পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শক্রমে আল্ট্রাসনোগ্রাম ও প্রয়োজনীয় প্যাথলজীক্যাল পরীক্ষা মানসম্মতভাবে স্বল্পমূল্যে করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে এই সেবার পরিধি বৃদ্ধি করা হবে। বহির্বিভাগে পর্যায়কমে “নিরাপদ প্রসব সেন্টার” ও ডে কেয়ার সার্জারী বিভাগ চালু করার উদ্যোগ নেওয়া হবে। উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক একেএম আজাদ। হাসপাতালের কার্যক্রম সমন্ধে স্বাগত বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাঃ মোঃ জিয়াউল হক। এসময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির, নির্বাহী সদস্য আলহাজ¦ আবু বক্কর সিদ্দিক সহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও খবর