নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জীবনের শেষ ইচ্ছা নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা —জিএম হীরু

একটি অবাদ,সুষ্ঠ,নিরপেক্ষ নির্বাচন দিয়ে যোগ্য নেতৃত্ব  প্রতিষ্ঠা করাই আমার জীবনের শেষ ইচ্ছা উল্লেখ করে সাংবাদিক ইউনিয়ন,দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম হিরু বলেন একজন সন্তানকে যেমন তার বাবা আদর,স্নেহ,ভালবাসা দিয়ে তিল তিল করে গড়ে তুলে,ঠিক তেমনিভাবে  আমি অনেক ঘাত,প্রতিঘাত সহ্য করে,চড়াই,উথরাই পেরিয়ে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরকে সন্তানের মতো বুকে আগলে রেখেছি।প্রথম দিকে গুটি কয়েক সদস্য নিয়ে হাটি,হাটি, পা পা করে এগিয়ে চলেছি।আমার ইউনিয়নের কোনো সদস্যকেই সেই কষ্ট,সেই যন্ত্রণা উপলব্ধি করতে দেইনি।দীর্ঘ ১৬ বছর আমরা নির্যাতিত হয়েছি,সুযোগ,সুবিধা থেকে বঞ্চিত হয়েছি।সংগঠনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে পদে পদে হোচোট খেয়েছি,বাধা,বিপত্তির সমুক্ষিণ হয়েছি ,কিন্তু আমাকে দমিয়ে রাখতে পারেনি।সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর(রেজি:২৯৩৬)কে একটি সুন্দর  প্লাটফর্মে দাঁড় করিয়েছি।আজ যখন আমরা একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্বের পথ উন্মুখতো করতে চাইছি ,তখনও একটি মহল এই মহৎ উদ্দেশ্যকে নস্যাৎ করতে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টির পায়তারা করছে।কিন্তু তাদের সেই অসৎ উদ্দেশ্য কখনোই সফল হবে না ।আমি জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি।এই সংঘঠন থেকে আমার পাবার কিছু নেই।চাওয়া শুধু একটাই ,একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরি করা । আমার মৃত্যুর পরেও যেন এই ইউনিয়নের সদস্যরা বলতে পারে , কর্মময় জীবনের শুরু থেকে জীবনের শেষ দিন পর্যন্ত দিশেহারা,অবহেলিত সাংবাদিকদের পথ প্রদশক ছিলেন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করে গেছে।
শনিবার(৫জুলাই)সকাল ১০টায় দিনাজপুর শহরের গণেশতলা চিলিশ চাইনিজ রেস্টুরেন্ট এর কনফারেন্স রুমে সাংবাদিক ইউনিয়ন,দিনাজপুর(২৯৩৬)২০২৫ এর বিশেষ সাধারণ সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
এছাড়াও বিশেষ সাধারণ সভায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম হিরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ইউনাইটেড ল্যাবের পরিচালক মোঃ দিলাওযার হোসেন শাহ বলেন সাংবাদিক ইউনিয়ন, দিনাজপুর অবহেলিত ,নির্যাতিত ও পেশাজীবি সাংবাদিকদের সংগঠন।সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় জি এম হীরু নিজের আরাম আয়েশি জীবনকে বিসর্জন দিয়েছেন।এই বয়সে এসেও নিজের পরিবারের থেকে বেশি সময় দেন এই সংগঠনে ।তাই এই সংগঠনের স্বার্থ রক্ষায় সকলকে ঐকবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।শ্রম অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের শ্রম বিষয়ক কর্মকর্তা মোঃ হুমায়ন কবীর বলেন ,শ্রমিক স্বার্থ রক্ষায় সংগঠনের কোনো বিকল্প নেই।আর সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরী করতে হবে ।এছাড়াও তিনি নির্বাচন পরিচালনায় বিভিন্ন দিকনির্দেশনা এবং শ্রমিক, সংগঠনের স্বার্থরক্ষায় শ্রম অধিদপ্তরের ইতিবাচক দিক উল্লেখ করে বক্তব্য শেষ করেন।এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ সভাপতি মোফাছিলুল মাজেদ,সদস্য সিকান্দার আলী কাবুল প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আতিকুর রহমান ।বক্তব্য শেষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করে অত্র ইউনিয়নের উপদেষ্টা দিলোওয়ার হোসেনকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় । 


Tag
আরও খবর