নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মাঠে নেমেছি—নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুথানের স্বপ্ন বাস্তবায়নে এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে নেমেছি উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)আয়বাহক নাহিদ ইসলাম বলেন ,জুলাই গণঅভ্যুত্থানের এক বছর হয়ে গেল।গণঅভ্যুথানে মানুষ যে উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিল তা এখনও পূরণ হয়নি।দেশের কাঠামো  পরিবর্তন,দেশ  পরিবর্তন ,মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন  বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন নিয়ে মানুষ সেদিন রাস্তায় নেমেছিল।তাদের উদ্দেশ্য ছিলনা একটি দলকে সরিয়ে অন্য একটি দলকে ক্ষমতায় বসানো।গণঅভ্যুত্থানে মানুষের যে স্বপ্ন ,সেই স্বপ্ন পূরণে জাতীয় নাগরিক পার্টি মাঠে নেমেছে।তারুণ্যের উদ্জীবিত শক্তি  সৈরাচারী শাসকগোষ্ঠীর পতন ঘটিয়েছে।আর তরুণদের মাধ্যমেই অর্থাৎ এনসিপির মাধ্যমেই আগামীর বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে ।

শুক্রবার(৪জুলাই)দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে  পথযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা চলছে।জুলাই ঘোষণা পত্র হলে নাকি সাংবিধানিক ভিত্তি থাকবেনা।জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত কোর্টে হবে।জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন,যারা অংশগ্রহণ করেছেন তাদের স্বীকৃতি এবং যারা আহত হয়েছেন তাদের রাজনৈতিক নিরাপত্তার কথা উল্লেখ করতে হবে জুলাই ঘোষণা পত্রে।এছাড়াও নাহিদ ইসলাম বলেন আগামী ৩অগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের দাবিতে গণজমায়েত হব এবং সেখান থেকে আমাদের জুলাই ঘোষণাপত্র আদায় করে নেয়া হবে।এসময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন,উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম,দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ,সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.তাসনিম যারা,মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী,সিনিয়র যুগ্ম অ্যহবায়ক সামান্ত শারমিন,যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ সেলিমসহ কেন্দ্রীয় ও দিনাজপুরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।পথ সভার আগে এনসিপির নাহিদ ইসলামসহ নেতা কর্মীরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ করেন এবং সদর হাসপাতাল মোর থেকে  জুলাই পথ যাত্রা বের করে গোরে শহীদ বড় ময়দান হয়ে ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং পথ সভায় যোগদান করে ।

 

আরও খবর