নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান

যন্ত্রাংশ ক্রয় সংক্রান্ত অর্থ আত্মসাতের অভিযোগে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 
রবিবার (২৩ফেব্রুয়ারী)সকাল ১১টায় দিনাজপুর শহরের মাতাসাগরে কারিগরি  প্রশিক্ষণ কেন্দ্রে জেলা দুর্নীতি দমন কমিশন এর সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।
সম্প্রতি দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যন্ত্রাংশ ক্রয়,প্রশিক্ষনাথীদের ভর্তি ফিসহ বেশ কিছুক্ষেত্রে প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে দুদক।
 আভিযানিক দলের প্রধান ইসমাইল হোসেন বলেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মালামাল ক্রয় শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে ।অভিযানকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাসুদ রানার সংগে সাক্ষাতের চেষ্টা করলে তাকে প্রতিষ্ঠানে পাওয়া যায়নি ।এছাড়া ও তিনি বলেন যে ইলেকট্রিক্যাল বিভাগে গিয়ে একটি মেটাট্রনিক ইন্টিগ্রেশন ট্রেনিং যন্ত্র উদ্ধার করি। যা টেন্ডারে চায়নার তৈরি উল্লেখ থাকলেও প্রকৃতপক্ষে তা বাংলাদেশের তৈরি এবং অচল অবস্থায় পাওয়া যায় এবং ক্রয় সংক্রান্ত প্রমাণাদি দেখাতে পারেনি কতৃপক্ষ ।এছাড়াও ডিজিটাল ইন্টারটেকি বোর্ডের চারটি যন্ত্র ৩২লাখ টাকায় কেনা হয়েছে যা কাগজপত্রে উল্লেখ রয়েছে তবে ক্রয় প্রক্রিয়ায় অসংগতি ও অনিয়মের প্রাথমিক প্রমান পাওয়াগেছে।অভিযানের পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ প্রতিবেদন দ্রুত প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।দুদকের কর্ম কর্তারা বলেন দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সংশ্লিষ্ট সকল নথিপত্র যাচাই বাছাই করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর