নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে উন্নয়ন অর্থহীন জামায়াতের আমির


সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে উন্নয়ন অর্থহীন  স্বাধীনতার পর থেকে যারা দেশে দলবাজির মাধ্যমে গুম,খুন,লুণ্ঠন,নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার করতে হবে।বিগত সময়ে বিচার বিভাগকে নির্বাসনে পাঠানো হয়েছে ।সুষ্ঠ বিচার ব্যবস্থার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিগত সময়ে যারা এসব ঘটনায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে সুষ্ঠ বিচারের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে।সংঘটিত অপরাধের বিচার করতে পারলেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে।
ক্ষমতা দেয়া ও কেড়ে নেয়ার মালিক একমাত্র আল্লাহ। রাজনীতি যারা করেন, তাদের উচিত শহিদদের রক্ত ও ত্যাগী মানুষদের প্রতি সম্মান দেখানো। চাঁদাবাজি, দখল বাণিজ্য, ঘুষখোরি এবং মানুষের ওপর জুলুম বন্ধ করতে হবে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে উন্নয়ন অর্থহীন।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় দিনাজপুর গোর-এ-শহিদ বড় ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমান উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, গত সাড়ে ১৫ বছরে সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে দেশের সম্পদ ২৬ লাখ কোটি টাকা লুন্ঠন করে নিয়ে গেছে। শেখ হাসিনা ভেবেছিল দেশের মানুষকে যেন তেনো ভাবে ভুল বুঝিয়ে ক্ষমতায় থেকে দেশকে উন্নয়নের কথা বলে মানুষকে বোকা বানাবে। কিন্তু এদেশের মানুষ গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তার ওই সব অপকর্মের সঠিক জবাব দিয়েছে। শেখ হাসিনা দেশের মানুষকে যে অপবাদ দিয়েছিল, যুব সমাজ সেই অপবাদকে শ্লোগান হিসেবে অন্তরদৃষ্টিকে জাগ্রত করে শেখ হাসিনা ও তার দোসরদের দেশ থেকে বিতারিত করতে সক্ষম হয়েছে। এখন দেশে একটি শান্তির বাতান বইছে। যুব সমাজের এই ত্যাগকে সকলে সম্মান প্রদর্শন করতে হবে। তবেই যুব সমাজের আত্মত্যাগকে সঠিক মূল্যায়ন করা যাবে।
 বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব অপরাধ জনক ঘটনা ঘটেছে, তার জন্য মিথ্যা ভাবে জামায়াত ইসলামকে দায়ী করে এ দেশের নারী পুরুষ, এমনকি শিশুরা পর্যন্ত তাদের মিথ্যা মামলার দায় থেকে রক্ষা পায়নি। লক্ষ, লক্ষ মিথ্যা মামলা দিয়ে জামায়াতের কর্মীদের জেল হাজতে পাঠানো হয়েছিল। তাদের আক্রোশে জামায়াতের শীর্ষ পর্যায়ের ১১ জন নেতা মৃত্যু  বরণ করেছেন। জামায়াতের ৫ জন শীর্ষ নেতাকে ফাঁসীতে ঝুলানো হয়েছে। এরপরও এই দলটি এখনো ঠিকই আছে বলে তিনি সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করেন।

তিনি বলেন, জামাতের বিরুদ্ধে অপবাদ এই দলটি ক্ষমতায় আসলে নাকি নারীদের ঘর থেকে বের হতে দেয়া হবে না। কিন্তু তা আজ এই কর্মী সম্মেলনের মাধ্যমে ভুল প্রাণিত হয়েছে। নারীরা কর্মী সম্মেলনে যোগদান করে তাদের অবদান ঠিকই রেখেছেন। আগামী দিনে যদি সুযোগ হয় জামায়াত নির্বাচনে জয় যুক্ত হয়ে সরকার গঠন করতে পারলে, নারী-পুরুষ সকলের সঠিক মূল্যায়ন করা হবে।

উক্ত কর্মী সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের হিন্দু ইউনিটির সদস্য বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার এবং খানসামা উপজেলার নিতাই চন্দ্র দেবনাথ তাদের বক্তব্যে বলেন, ৫ আগস্টের পর জামায়াত ইসলামীর ছাত্র শিশিব ভাইরা যেভাবে নিরাপত্তা দিয়ে রেখেছিলেন আমরা তাদের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। সে সময়ে ইসলামী ছাত্রশিবির আমাদের পাশে না দাড়ালে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হতাম। দেশের সুষ্ঠ বিচার ব্যবস্থা ও শান্তি ফিরিয়ে আনতে এবার ধর্মবর্ণ নির্বিশেষে জামায়াত ইসলামকে ক্ষমতায় আনতে হবে। জামায়াত ইসলাম ক্ষমতায় আসলেই আমরা নিরাপদে থাকবো ।
দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে উক্ত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা মো. আব্দুল হালিম, রংপুর বিভাগীয় জামায়াতের আমীর অধ্যক্ষ মো. মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. মাহবুবুর রহমান বেলাল, ঢাকা দক্ষিণ মহানগরের সেক্রেটারী, মো. দেলোয়ার হোসাইন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল হাকিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য মো. আফতাব উদ্দিন মোল্লা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, রাজিবুর রহমান পলাশসহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মী সম্মেলনটি পরিচালনা করেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. মুহাদ্দেস মো. এনামুল হক।

Tag
আরও খবর