নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হাবিপ্রবির পাঁচ শিক্ষককে পিটিয়ে আহত করল পিয়ন।

  দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যানসহ পাঁচ শিক্ষককে পানি খাওয়ার গ্লাস দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে একই বিভাগের পিয়ন। হামলাকারী পিয়ন তাজুল ইসলামকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বুধবার সকাল সাড়ে নয়টার দিকে হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিয়ন তাজুল ইসলাম অতর্কিতভাবে একই বিভাগের শিক্ষকের ওপর হামলা চালায়। আহত শিক্ষকরা এখন দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।আহত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রোকনুজ্জামান রনি, একই বিভাগের সহযোগী অধ্যাপক বেলাল হোসেন, প্রভাষক নির্মল চন্দ্র রায়, প্রভাষক হারুনুর রশিদ এবং সদ্য যোগদানকারী প্রভাষক মাহবুব রহমান।সিভিল ইঞ্জিনিয়ারি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রোকনুজ্জামান রনি বলেন, বুধবার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সফরের কথা ছিল। এই শিক্ষা সফরে ছাত্রছাত্রীদের সাথে দুজন শিক্ষকও যাওয়ার কথা ছিল। তাই সকাল নয়টার সময় সব ছাত্রছাত্রী এবং শিক্ষক উপস্থিত হলেও অফিস পিয়ন তাজুল ইসলাম বিলম্ব করেন। আমি নিজেই অফিসপিয়ন তাজুলকে মোবাইল ফোনে তাড়াতাড়ি অফিসে আসার জন্য নির্দেশ প্রদান করি। কিন্তু তিনি মোবাইলেই আমার সাথে খারাপ আচরণ করেন এবং কথা বলার এক পর্যায়ে উত্তেজিত হয়ে মোবাইলের লাইন কেটে দেন। কিছু সময় পর তাজুল অফিসে আসলে তাকে মোবাইল ফোনের লাইন কেটে দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে প্রথমেই সদ্য যোগদানকারী শিক্ষক মাহবুব রহমানের মাথায় পানি খাওয়ার গ্লাস দিয়ে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় শিক্ষক কক্ষে পড়ে যান। অন্যান্য শিক্ষকরাও এগিয়ে আসলে তাদেরকেও এলোপাথাড়ি পানি খাওয়ার গ্লাস দিয়ে মাথায় আঘাত করেন। আমি নিজে এগিয়ে আসলে আমার ওপর হামলা করেন। এতে আমার ঠোঁট ফেটে যায়। আরও চারজন শিক্ষক মাথায় আঘাতপ্রাপ্ত হন। রক্তাক্ত অবস্থায় শিক্ষকদের উদ্ধার করে প্রথমেই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। শিক্ষকদের অবস্থা গুরুতর হওয়ায় দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মফিজুল ইসলাম জানান, এর আগেও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিস পিয়ন তাজুল ইসলাম এক শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটিয়েছিল। সেই সময় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। গত কয়েক মাস ধরে লক্ষ্য করা যাচ্ছে, সে আসলেই মানসিক সমস্যায় ভুগছে বলে আমার মনে হয়েছে। আজকে যে পাঁচ শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে, তার তীব্র নিন্দা জানাই। এই কর্মচারীকে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি করছি।বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে লিখিতভাবে জানানো হবে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ওয়ার্ডের সহযোগী অধ্যাপক ডাক্তার তৌহিদুর রহমান তৌহিদ জানান, আহত পাঁচ শিক্ষককে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের চারজন মাথায় এবং একজন ঠোঁটে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদেরকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে, তারা আগের তুলনায় সবাই সুস্থ l

Tag
আরও খবর