নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি অব্যাহত

 অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করনের দাবীতে দেশব্যাপী পল্লী বিদ্যুত সমিতির চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ দ্বিতীয় দিনেও দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এ কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।

২জুলাই দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এর প্রধান কার্যালয়ে দ্বিতীয় দিনে কর্ম বিরতি রেখে দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলনে অংশগ্রহণ করেন পল্লী বিদ্যুত সমিতি খানসামা জোনাল অফিসের এজিএম মোঃ ইফতেখার আহমেদ, সদর দপ্তরের এজিএম আনোয়ার হোসেন, বিরল জোনাল অফিসের এজিএম আব্দুল লতিফ, গোদাগাড়ী সাব জোনাল অফিসের এজিএম আব্দুল খালেক, সদর দপ্তরের এজিএম (অর্থ) তারেকুজ্জামান, চিরিরবন্দর জোনাল অফিসের এজিএম ইসরাত সুলতানা, সদর দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার  আব্দুল আলীমসহ পল্লী বিদ্যুত সমিতির সকল জোনাল ও সাব জোনাল অফিসের চুক্তিভিত্তিক, নিয়মিত ও অনিয়মিত কর্মকর্তা কর্মচারীরা। এসময় বক্তারা বলেন দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্বেচ্ছাচারিতার কারনে একদিকে যেমন গ্রাহক প্রতারিত হচ্ছে, অন্যদিকে আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।বৃটিশরা আমাদের শোষন করে চলে গিয়েছে, কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদের এখনও শোষন করে চলছে।পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আগ্রাসী মনোভাবের কারনে পল্লী বিদ্যুত সমিতির কত কর্মকর্তা ওএসডি হয়েছে, চাকুরি থেকে বরখাস্ত হয়েছে, কতজন চাকুরি হারিয়েছে। নিম্নমানের মালামালের কারনে কতজন অকালে প্রান হারিয়েছে। অথচ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কোন ভ্রুক্ষেপই নেই। বার বার আন্দোলন করেও আমাদের যৌক্তিক দাবিগুলো পুরনের করছে না। একই প্রতিষ্ঠানে দ্বৈতনীতি ও বৈষম্য আমরা কখনোই মেনে নেবো না।আমাদের দুই দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলনের অব্যাহত থাকবে।

Tag
আরও খবর