নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরে সহযোগীসহ ভুয়া মহিলা ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার


দিনাজপুরে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট সেজে সরকারি  চাকুরি দেবার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ৯লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ইসরাত জাহান তিষা নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেট ও তার সহোযোগী মোঃ শাহাদত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
গত ১৯ জুন বুধবার তাদের দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙা থেকে আটক করা হয় ।
বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন।
এ সময় তিনি বলেন  আলামিন নামে চাকুরি প্রত্যাশী এক যুবক  বিভিন্ন ধাপে দেড় লক্ষ টাকা দিয়ে এক পর্যায়ে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারলে এলাকাবাসীর সহোযোগিতায় তাদের আটক করে ৯৯৯ এ কল দিলে ঘুঘুডাঙা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মামলা হলে বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে প্রেরন করা হয়।
 সরকারি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে ডিসি অফিসের ড্রাইভারসহ বিভিন্ন পদে চাকরি দেবার জন্য শাহাদত
 হোসেনের সহোযোগিতায় চাকুরি প্রত্যাশী  যুবক যুবতীদের টার্গেট করে প্রায় ৯লাখ টাকা হাতিয়ে নেয় তারা।
বিভিন্ন ছদ্দ নাম ব্যবহার করে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে  প্রতারনা করে আসছিল আটক ইসরাত জাহান। 
তিনি আরো জানান গত বছরের ১৬জানুয়ারি এই ইসরাত জাহান দিনাজপুর জেলা প্রশাসকের সাক্ষর স্কেন করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে প্রতারনার অভিযোগে কথিত স্বামীসহ আটক হয়েছিল।তার বিরুদ্ধে প্রতারনার একাধিক মামলা রয়েছে ।

Tag
আরও খবর