নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরে ১২০টাকায় ৭৫জনের পুলিশে চাকরি

কোনো প্রকার তদবির, ঘুষ বাণিজ্য ছাড়া কেবল শারীরিকভাবে ফিটনেস, যোগ্যতা ও মেধার ভিত্তিতে ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে সরকারি চাকরি পেলেন ১১জন নারীসহ  মোট ৭৫জন । শনিবার বিকালে দিনাজপুর  জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ২০২৪এর চূড়ান্ত ফলাফল প্রকাশ শেষে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমদ পিপিএম বার। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও তাদের পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার । পুলিশ সদর দপ্তর থেকে টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে দিনাজপুর জেলায় সাধারণ ও বিভিন্ন কোটায়  নারী ও পুরুষ চাকুরী প্রার্থী অনলাইনে আবেদনের প্রেক্ষিতে ৩ হাজার ৭৭০জন পরীক্ষায় অংশগ্রহণ করে।। ১৬মার্চ থেকে দিনাজপুর পুলিশ লাইনে  পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয় । এরই ধারাবাহিকতায়  প্রথম দিনের ইভেন্টে শারীরিক সহনশীলতা পরীক্ষা, দ্বিতীয় দিনের ইভেন্টে  এবং তৃতীয় দিনের ইভেন্টে শেষে উত্তীর্ণদের মধ্যে থেকে ৯৬০ জন  লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেন।এদের মধ্যে ২৮৬জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়।যার মধ্যে   ২৩৬জন পুরুষ  এবং নারী প্রার্থী ৫০জন। সর্বশেষে মৌখিক পরীক্ষার মাধ্যমে ৭৫ জন প্রার্থীকে নিয়োগের জন্য চুড়ান্তভাবে মনোনীত করা হয় ।এর মধ্যে ৬৪জন পুরুষ  এবং ১১জন নারী। টিআরসির চূড়ান্ত ফল প্রকাশের সময় পঞ্চগড়  জেলার অতিরিক্ত পুলিশ সুপার  পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত  এস এম শফিকুল ইসলাম, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ আমিরুল ইসলাম, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ মোমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত ই রাব্বান  ,অতিরিক্ত পুলিশ সুপার( ট্রাফিক এন্ড স্টেট)মোঃ মোসফেকুর রহমানএবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর