নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরে জেলা পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী দেলোয়ার বিপুল ভোটে জয়ী

 দিনাজপুরে জেলা পরিষদ নির্বাচনে সতন্ত্র থেকে চেয়ারম‍্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন আনারস প্রতীক নিয়ে বিপুল ভোটের ব‍্যবধানে   জয়লাভ  করেছেন। 
১৭অক্টোবর সোমবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম‍্যান পদে আনারস প্রতীকে আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন পেয়েছেন ১১৬২ভোট পেয়ে জয়লাভ করেছেন।তার নিকটতম প্রতিদ্বন্দি মটর সাইকেল প্রতীকে জেলা আওয়ামীলীগ সমর্থিত মোঃ তৈয়ব চৌধুরী পেয়েছেন ২২৬ভোট।
জেলা পরিষদ নির্বাচনে দিনাজপুর থেকে চেয়ারম‍্যান পদে ৩জন যেমন সতন্ত্র প্রার্থী হিসেবে তবে দিনাজপুর জেলা জাতীয় পার্টির(জাপা)সভাপতি, পিকনিক স্পট ও বিনোদন পার্ক স্বপ্নপুরীর স্বত্বাধিকারী দিনাজপুর ৬(বিরামপুর,হাকিমপুর,নবাবগঞ্জ,ঘোড়াঘাট)
আসনের সংসদ সদস‍্য শিবলী সাদিকের চাচা আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন আনারস প্রতীক নিয়ে জেলা আওয়ামীলীগ সমর্থিত মটর সাইকেল প্রতীকে মোঃ তৈয়ব চৌধুরী এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম‍্যান দিনাজপুর জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আজীজুল ইমাম চৌঃ চশমা প্রতীকে প্রতিদ্বন্দিতা করেন। দিনাজপুর জেলার সিনিয়র নির্বাচন কমিশনার শাহীনুর ইসলাম প্রমানিক জানান দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম‍্যান পদে তিনজন প্রার্থীর মধ‍্যে আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন আনারস প্রতীক নিয়ে  ১১৬২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ তৈয়ব চৌঃমটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২২৬ভোট এবং আজিজুল ইমাম চৌঃ চশমা প্রতীকে পেয়েছেন ৭৮ ভোট।চেয়ার পদে তিনজন প্রার্থী ছারাও সাধারন সদস‍্য ১৩টি পদে ৩৫জন এবং ৫টি সংরক্ষিত মহিলা সদস‍্য পদে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।১৩টি উপজেলার ৯টি পৌরসভা ১০৩টি ইউনিয় পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম‍্যান মেম্বারসহ মোট ১হাজার ৪শত ৭৯জন ভোটারের মধ‍্যে ১হাজার ৪শত ৬৬টি ভোট বৈধ বিবেচিত হয়।ভোট গ্রহন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১২টি উপজেলার উপজেলা পরিষদে এবংদিনাজপুর সদরে শহরের শিশু একাডেমীতে সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
নির্বাচন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের কাঞ্চন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী নির্বচনী ফলাফল ঘোষনা করেন।এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কমিশনার মোঃ শাহীনুর ইসলাম প্রামানিক,পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহম্মেদ পিপিএম সেবা,স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোকলেসুর রহমান,সদর উপজেলা নির্বাচন কমিশনার জায়েদ ইবনে ফজল প্রমুখ।

Tag
আরও খবর