নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সকল ভেদাভেদের উর্ধ্বে থেকে কাজ করে চলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।--হুইপ ইকবালুর রহিম এমপি

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, দল মত নির্বিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সকলের মঙ্গলার্থের কথা চিন্তা করেন তিনি। সকল ভেদাভেদের উর্ধ্বে থেকেই কাজ করে চলছেন এর প্রকৃত উদাহরণ হচ্ছে প্রাণঘাতী করোনাকালীন সময়। সেই মহামারীতেও জনগণের জীবন বাঁচাতে চিকিৎসাসেবাসহ লকডাউনে ঘরে খাবার পৌছে দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ তার নিজ নিজ ধর্ম নির্ভয়ে পালন করে যাচ্ছেন। বিভিন্ন সংকটকালীন সময়ে দেশের উন্নয়ন অব্যাহত রেখেছেণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আগামী নির্বাচনে দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।জীবনের সংকটাপন্ন অবস্থায় যিনি সন্তানের জন‍্য মায়ের মুখে হাসি,বাবার জন‍্য ছেলেল মুখে,মায়ের জন‍্য সন্তানের মুখে হাসি ফুটিয়েছেন একান্ত আপন জনকে মৃত‍্যুর মুখ থেকে ফিরিয়ে আনার সর্বত্মক চেষ্টা করেছেন করোনার টিকা নিশ্চত করে মৃত‍্যুগ্রাসী করোনার ছোবল থেকে দেশকে রক্ষা করেছেন তিনিতো প্রকৃত মানবদরদী সফল রাষ্ট্র পরিচালিকা।তাই মানুষের মধ‍্যে যদি সত‍্যিকারের মনুষ্যত্ববোধ এবং বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অবদানকে কখনোও ভুলতে পারবে না।
সোমবার (১০ অক্টোবর ২০২২) সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২২-২০২৩ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষনাক্ষেণ (টিআর) কর্মসূচির আওতায় দিনাজপুরের সদর উপজেলায় মসজিদ, মন্দির, এতিমখানা, মাদ্রাসা, শ্মশানঘাটসহ ১০৬ টি জনকল্যাণমুখি প্রতিষ্ঠানের মাঝে ৮৬ লাখ ১৯ হাজার ৩৩৩ টাকার টিআর কর্মসূচির চেক বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোসনা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, কোতয়ালী থানার ওসি তানভীরুল ইসলাম।
এসময় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর