নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দেবী দূর্গার বিদায়ালগ্নে সিঁদুর খেলায় মেতে উঠেছে সনাতন নারীরা।

আজ শুভ বিজয়া।দেবী মা দূর্গারবিদায়ালগ্নে সিদুঁর খেলা আর মাকে মিষ্টি মুখ করিয়ে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বি বাঙ্গালি নারীরা।

বুধবার(৫অক্টোবর)সকালে দেবী দূর্গার নিরঞ্জনের পর থেকেই মাকে মিষ্টি মুখ আর সিঁদুর পরানোর পর সিঁদুর খেলায় মেতে উঠে বাঙ্গালি নারীরা। 

দিনাজপুর শহরের বালুবাড়ী চাঁদের হাট ক্লাবের বারোয়ারী দূর্গা মন্দিরে গিয়ে দেখা যায় দেবী দূর্গাকে মিষ্ট মুখ করার পাশাপাশি বিবাহিত মেয়েরা একে অপরকে সিথিতে,শাঁখায় গালে মুখে সিদুঁর লাগিয়ে সিদুঁর খেলার পাশাপাশি গানের তালে তালে নেচে আনন্দ উল্লাসে মেতে উঠে।হিন্দু নারীদের পাশাপাশি পুরুষেরাও কপালে গালে সিুদুঁর লাগিয়ে আনন্দ উপভোগ করে। এসময় মন্দিরে উপস্থিত মা দূর্গাকে সিদুর পরাতে আসা নারীদের মধ‍্যে প্রিয়াংকা দে,প্রত‍্যাশা রায়,তুলি সরকার,লাবনী মিত্র,শান্তা সরকারসহ প্রমুখ নারীরা বলেন দেবী দূর্গা অশুভ শক্তির বিনষ্টকারী প্রতীক।মা দূর্গা সকলকে আপদ বিপদ থেকে রক্ষা করার পাশাপাশি সকলের মঙ্গল করুক এই প্রার্থনাই করি।

আজ শুভ বিজয়া দশমী। বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসবের সমাপনী দিবস।প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে। দেবী দুর্গা অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। এ বিজয় অর্জিত হয় আদ্যাশক্তি মহামায়ার সক্রিয় ভূমিকায়।

মাতৃরূপিণী মহাশক্তি দুর্গা অশুভ শক্তির কবল থেকে বিশ্বব্রহ্মাণ্ড ও ভক্তকুলকে রক্ষা করেন। এই অমিত চেতনার সঙ্গে আবহমান বাংলার লোকজ সংস্কৃতি যুক্ত হয়ে দেবী দুর্গাকে বাঙালি হিন্দুসমাজ ‘ঘরের মেয়ে’ হিসাবেই বরণ করে নেয় এবং বিদায় জানায়।

Tag
আরও খবর