নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভাই ভাইয়ের সম্পত্তির দ্বন্দ্বে মাদক নিরাময় কেন্দ্রের ম্যনেজার খুন

সম্পত্তির দ্বন্দ্বে মাদক নিরাময় কেন্দ্রের ম্যনেজার খুন 



দিনাজপুরে ভাই ভাই সম্পত্তির দ্বন্দ্বে মাদক নিরাময় কেন্দ্রের ম্যনেজার খুন ও সঙ্গে থাকা আরেক জন সদস্য আহত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দিনাজপুর শহরের ক্ষেত্রি পাড়া এলাকায় ।

জানা গেছে দিনাজপুর শহরের মুন্সিপাড়ায় সুনামধন্য প্রতিষ্ঠান আল আমিন মটরস এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মিনহাজুলের বড় ভাই মুশফিকুরের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। গত ৫ অক্টোবর বৃহস্পতিবার মিনহাজুল ইসলাম বাদী হয়ে বড় ভাই মুশফিকুরের বিরুদ্ধে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ৬ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে বগুড়া জেলার মাদক নিরাময় কেন্দ্রে থেকে একটি টিম আকস্মিকভাবে ব্যবসায়ী মিনহাজকে মাদকসেবি ওঅসুস্হ বলে তুলে নেওয়ার সময় মিনহাজ মাদক নিরাময় কেন্দ্রের ম্যনেজার নাজমুল হক মাসুদের পেটে ছুরিকাঘাত করে। সেই সাথে সঙ্গে থাকা আরেক সদস্য মাসুম আহত হন।  নাজমুল হক মাসুদের অবস্থা গুরুতর হওয়ায় বিষয়টি ধামাচাপা দিতে মিনহাজ কে নিয়ে রাতেই বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পর মাসুদ মারা যান। নিহত মাসুদ বগুড়া সদরের মালগ্রাম মধ্যপাড়া প্রাইমারি স্কুল লেনের মৃত মনজুরুলের ছেলে।  এ ব্যপারে মুশফিকুর সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান মিননহাজের বড় ভাই মুশফিকুর ছোট ভাইয়ের সম্পত্তি নিজের নামে করতে মামলা হামলাসহ ইতোপূর্বে ৪ বার মাদক নিরাময় কেন্দ্রে তাকে রাখা হয়েছিল। এ ছাড়াও কিছুদিন আগে মিনহাজ জেলখানা থেকে জামিন নেওয়ার পর আবারো হয়রানি করার কারণে মূলত এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন এলাকাবাসী।  আহত ম্যানেজারের বিষয়টি ধামাচাপা দিতে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে গিয়ে বগুড়া যাওয়ার কারণেই মূলত মাসুদকে মৃত্যু বরন করতে হয়েছে। বগুড়া মাদক নিরাময় কেন্দ্রের নাজমুল হক মাসুদ নিহত হওয়ার ঘটনায় সেই কেন্দ্রে মিনাজ এর জীবন কতটুকু নিরাপত্তা এ নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী ।

Tag
আরও খবর