নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

 দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মজিবর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ দেন।
সোমবার (১৬ অক্টোবর-২০২৩) সকাল ১১টায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২এর বিচারক শ্যাম সুন্দর রায় এই রায় প্রদান করেন। 
রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) রবিউল ইসলাম রবি এ তথ্য নিশ্চিত করেছেন। 
মামলার এজাহার সূত্রে জানা যায় , ২০১৪ সালের ২৫ অক্টোবর সন্ধ্যায় পারিবারিক কলহের কারণে স্ত্রী কহিনুর বেগমের সাথে মজিবর রহমানের ঝগড়ার সৃষ্টি হলে
 সন্তানরা এগিয়ে এসে তাদের ঝগড়া বন্ধ করান। পরে রাতে খাওয়া-দাওয়া শেষ করে সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। 
রাতে স্ত্রী কহিনুর বেগমকে জবাই করে হত্যা করেন স্বামী মজিব রহমান। পরদিন ২৬ অক্টোবর ভোর সাড়ে ৬টায় নিহত কহিনুরের ভাই জিয়াউর রহমানকে ফোন দিয়ে মজিবর রহমান বলেন, “আমি ফাটা কেষ্ট, তোমার বোনকে খুন করিয়াছি, লাশ দাফনের ব্যবস্থা কর”। খবর পেয়ে মজিবর রহমান ও নিহতের ছেলে বাবু মিয়া, সুজন ও আব্দুল হালিম ঘটনাস্থলে এসে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। 
এই ঘটনায় নিহতের ছেলে বাবু মিয়া বাদী হয়ে পিতা মজিবর রহমানকে আসামী করে পার্বতীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 
সমস্ত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিকে আসামীর উপস্থিতিতে  আজকে বিচারক এই রায় প্রদান করেছেন। 

Tag
আরও খবর