নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দৈনিক গনজাগরন পত্রকার ভারপ্রাপ্ত সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

জাতীয় দৈনিক গণজাগরণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল ইসলাম রকির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে (১৯ আগস্ট) শনিবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

গত ১৭ আগস্ট বৃহস্পতিবার পত্রিকা কার্যালয় থেকে বাসায় ফেরার পথে, আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে মুগদা থানাধীন মানিকনগর এলাকায় প্রবেশ করলেই, একদল সন্ত্রাসী বাহিনী দৈনিক গণজাগরণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল ইসলাম রকির উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে সন্ত্রাসী ঘাতক বাহিনীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে মারাত্মক আহত অবস্থায় মুগদা হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় নুরুল ইসলাম রকি নিজে বাদি হয়ে মুগদা থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং-৪৩। নুরুল ইসলাম রকির উপর হামলাকারীদের বিচারের দাবিতে, শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,৭১ বাংলা টিভির চেয়ারম্যান এ.এইচ.এম তারেক চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক গণজাগরণ পত্রিকার প্রধান প্রতিবেদক এম এইচ মুন্না,সকালের সময়’র নিজস্ব প্রতিনিধি সরোয়ারুল ইসলাম,দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার নিজস্ব প্রতিবেদক প্রশান্ত কুমার দাস আরও বক্তব্য রাখেন, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রধান প্রতিবেদক মোরশেদ মারুফ সহ আরো অনেকেই।


Tag
আরও খবর