নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরে কাজীকে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগে ৫জন গ্রেফতার

দিনাজপুরে কাজীকে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। দুইলাখ টাকা মুক্তিপণের দাবিতে গতকাল রবিবার নিকাহ রেজিষ্টার কাজীকে অপহরন করে একটি সক্রিয় গ্রুপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের আবেদনসহ সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়।


আটক ৫ অপহরণকারি শহরের মিশনরোড বিজিবির সেক্টর হেডকোয়ার্টার সংলগ্ন মহল্লার বাসিন্দা। আটক ৫ জনের মধ্যে রাকিবুল আলম রাকিব (১৬) এরশাদ আলীর ছেলে, ইউসুফ আলী (২৬) মৃত আব্দুর রশিদ খানের ছেলে, জোবাযের (২২) মোহাম্মদ আলীর ছেলে, আইজুল (২৫) আব্দুল কাদেরের ছেলে এবং তার পিতা আব্দুল কাদের (৬০) বাসেদের ছেলে।


কোতয়ালী থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম তানভীর জানান, অপহরনের শিকার নিকাহ রেজিষ্টার কাজী মোজাফফর হোসেন বিরলে ৮ নম্বর ইউনিয়নের কাজী। তিনি একই এলাকার গতকাল কামদেবপুর গ্রামের বাসিন্দা। গতকাল রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ শেষে কাচারি এলাকায় একটি গ্যারেজে মোটর সাইকেল রাখার পরপরই মোবাইলে একটিকল রিসিভ করেন।বোনের বিয়ে পড়ানোর কথা বলে কলকারি তার অবস্হান জেনে নেয়। এসময় একটি মোটর সাইকেলে তুলে তাকে শহরের মিশনরোডে বিজিবি সেক্টর হেড কোয়াটারের পাশে একটি বাড়ীতে নিযে যায় অপহরণকারিরা। 


বিয়ে পড়ানোর কোন আয়োজন ছিলনা ওই বাড়ীতে। এসময় দেশীয় অস্ত্রে প্রান নাশের ভয়ভীতি দেখিয়ে পকেটে থাকা ২০ হাজার টাকা হাতিয়ে নিয়ে মুক্তিপন বাবদ তার কাছে ২ লাখ টাকা দাবি করে তারা। এক পর্য্যায়ে ছেলের কাছে ফোন করে আরো ১০ হাজার বিকাশে নেন তিনি। স্হানীয় এজেন্টের কাছে বিকাশ ভাঙ্গিয়ে ক্যাশে পরিনত করে আপহরনকারিরা।তার কাছে মোটর সাইকেলের চাবি এবং টোকেন হাতিয়ে নিয়ে গ্যারেজ থেকে মোটর সাইকেলটি নিয়ে আসে তারা। বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ৩ টি সাদা স্টাম্পে স্বাক্ষর নিয়ে মোটর সাইকেলসহ তাকে ছেড়ে দেয় অপহরনকারি।


আটক ৫ জনকে সনাক্ত করেছেন অপহরণের শিকার কাজী মোজাফফর হোসেন। এব্যাপারে রাতে কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা উল্লেখ করে একটি মামলা করেন কাজীর আরেক ছেলে গোলাপ হোসেন। মামলার তদন্ত কর্মকর্তা জাহেদুল সরকার জানান, রাতেই সংশ্লিস্ট মিশনরোড এলাকায় অভিযানে ঘটনাস্হল থেকে ২জনকে এবং পরবর্তীতে আরো ৩ জনকে আটক করতে সক্ষম হন পুলিশ। এবং পলাতক অন‍্যান‍্য আসামীদের ধরতে পুলিশি অভিযান অব‍্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানা যায়।



আরও খবর