নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কৃষকের বরাদ্দকৃত ৫শ বস্তা ইউরিয়া সার কালো বাজারে পাচারকালে গ্রেফতার ১

দিনাজপুর জেলা গোয়ন্দা শাখার(ডিবি)তৎপরতায় সরকারীভাবে কৃষকের জন‍্য বরাদ্দকৃত ইউরিয়া সার কালোবাজারে পাচারকালে ৫শ বস্তা সার বোঝাই একটি ট্রাকসহ ১জনকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
২৩জুলাই রবিবার দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ তথ‍্য নিশ্চত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস)আবদুল্লাহ আল মাসুম।প্রেস বিজ্ঞপ্তিকালে সাংবাদিকদের বলেন গত ২২জুলাই জেলা গোয়েন্দা শাখার জিডি নং ১৮৬ মুলে কোতয়ালী থানাসহ অত্র জেলার বিরল ও বোচাগঞ্জ উপজেলায় চুরি ছিনতাই প্রতিরোধ ও মাদকদ্রব‍্য উদ্ধার ডিউটি করাকালীন সময়ে পুলিশ সুপার মোঃ শাহ ইফতেখার আহম্মেদ পিপিএম এর দিক নির্দেশনা ও তত্বাবধানে অভিযান করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১টার সময় দিনাজপুর কোতয়ালী থানাধীন পুলহাট বিসিআইসি(বাফার)সার গোডাউন থেকে কতিপয় চোরাকারবারী এক ট্রাক ইউরিয়া সার (যাহার মুল‍্য ৬লক্ষ পঞ্চাশ হাজার টাকা) অবৈধভাবে পাচারকালে ৪টা ১৫মিনিটে বোচাগঞ্জ উপজেলার দকচাই মোড়ে সার ডেলিভারি নিতে আসা বোচাগঞ্জ থানার কেরাল গাঁও এলাকার মোঃ নূরুল ইসলামের ছেলে মোঃ সাদেকুল ইসলাম(৩৮)কে সার বোঝাই ট্রাকসহ (যাহার রেজি নং ঢাকা মেট্রো -ট-২০-১৩৫৫) হাতে নাতে আটক করা হয়। মোঃ সাদেকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামী শামীম সহ অজ্ঞাতনামা ডিলার ও বাফার কতিপয় অজ্ঞাতনামা ব‍্যক্তির যোগসাজসে উক্ত সরকারী বরাদ্দকৃত সার গুলি কালোবাজারে পাচার করা হতো বলে তিনি জানায়।এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার বলেন আসামীর কাছ থেকে এর মুল হোতাদের তথ‍্য নিতে আদালতের কাছে ৫দিনের রিমান্ড আবেদন করা হবে।সংশ্লিষ্ট ঘটনার সাথে যত বড় নেতা বা কর্মকর্তাই জড়ীত থাকুক না কেন কাউকেই ছার দেয়া হবে না।পুলিশ সুপারের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আবদুল্লাহ আল মামুনের পরিকল্পনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্য এফএম মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ মোতালেব হোসেন সহ সংগীয় ফোর্সের সহায়তায় অভিযানটি পরিচালনা করা হয়।আসামী মোঃ সাদেকুল ইসলাম এবং পলাতক আসামী শামীমসহ অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়।যাহার এফআইআর নং-১৪।সার বহনকারী ট্রাকের চালক হাবীব বলেন আমি পাবনা থেকে ট্রাক লোড করে দিনাজপুরে এসেছি।এখানে এসে পুলহাট সার গোডাউন থেকে শামীম নামের একজন সার নিয়ে বোচাগঞ্জ পৌছায় দিতে বলেছে এর থেকে আমি আর কিছু জানি না।পুলহাট সার গোডাউনের বিসিআইসি(বাফার)ইনচার্য মোঃ মাহাবুব আলমের সাথে যোগাযোগ করতে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি।মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি বাসায় অবস্থান করায় যোগাযোগ সম্ভব হয়নি।তবে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয় সার কালোবাজারীর সাথে জড়িতদের বের করে পারবর্তীতে এ তথ‍্য জানানো হবে।এছাড়াও দিনাজপুর জেলা পুলিশের নির্দেশনায় বিশেষ ধরনের অপরাধ পরিলক্ষিত হওয়ায়  কম্বাইন্ড ইউনিট অপারেশনাল টিমকে মাঠে নামানোর পাশাপাশি সাইবার ক্রাইম বন্ধে জেলা পুলিশ বিশেষ অবদান রেখে চলেছে।যা ইতি পূর্বে হারিয়ে যাওয়া, ছিনতাই হওয়া,চুরি যাওয়া অনেক মোবাইল উদ্ধার করে মোবাইলের প্রকৃত মালিকদের ফেরত দেবার পাশাপাশি সাইবার ক্রাইম বন্ধে জেলা পুলিশ বিশেষভাবে কাজ করে চলছে বলে  অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আবদুল্লাহ আল মাসুম জানান।

Tag
আরও খবর