নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মে মুভমেন্টকে সামনে রেখে বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের প্রমিলা ফুলবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


৩০ মে মঙ্গলবার ঈদগাহ্ বস্তি স্পোটিং ক্লাব ময়দানে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে মে মুভমেন্ট সেলিব্রেশন-২০২৩ উপলক্ষে “ছড়িয়ে দিই তারুন্যের কন্ঠস্বর” -এই শ্লোগানকে সামনে রেখে বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার লক্ষে মেয়েদের নিয়ে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।



উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর এসিও সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কোতয়ালী থানার ওসি তানভিরুল ইসলাম। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া, ঈদগাহ্ বস্তি স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ মজুমদার, চাইল্ড লেবার মনিটরিং কমিটি আউলিয়াপুর ইউনিয়নের সভাপতি নামজা পারভিন, গোবরাপাড়া ইউএনডিসি সহ-সভাপতি আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মোঃ মবিন উদ্দীন। ওয়ার্ল্ড ভিশন এসিও সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ প্রমিলা ফুটবল টুর্নামেন্টের পূর্বে নারী খেলোয়ারদের নিয়ে শপথ পাঠ করতে গিয়ে বলেন, আমার গ্রাম আমার দায়িত্ব। শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত। আজকে শপথ নিতে হবে যে, যেকোনো বাল্য বিবাহ আপনারা প্রতিরোধ করবেন। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ।

“শিশুশ্রম বন্ধ করি-শিশু বান্ধব পরিবেশ গড়ি”-এই শ্লোগানকে সামনে রেখে শিশুশ্রম নিরসনের লক্ষে শিশু শ্রমিক অতি দরিদ্র পরিবারের আয়-বৃদ্ধি মূলক কার্যক্রম বাস্তাবায়নের নিমিত্তে মোট দশটি শ্রমজীবী শিশুর অতি দরিদ্র পরিবারের মাঝে ৩০টি ছাগল বিতরণ করা হয়। প্রত্যেকে ৩টি করে ব্লাক বেঙ্গল ছাগী দেওয়া হয় যাতে সেই পরিবারের কোনো শিশু ঝুকিপূর্ণ শিশুশ্রম না করে এবং তারা যেন পড়াশুনায় মনযোগী ও স্কুলমুখী হয়। এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার যোহন মুর্মু, দিনো দাস। সঞ্চালকের দায়িত্ব পালন করে প্রোগ্রাম অফিসার তাপস দাস।

Tag
আরও খবর