নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সানন্দবাড়ীতে নদীর বাম তীর রক্ষার্থে জিও ব্যাগ ডাম্পিং এর নির্দেশ

জামালপুর ১ আসনের  সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এমপি আবুল কালাম আজাদ সানন্দবাড়ীতে নদী ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং এর নির্দেশ দিয়েছেন।

বিশ্বস্ত সূত্রে জানা যায় এমপি আবুল কালাম আজাদ এর নির্দেশনা অনুযায়ী দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পাটাধোয়া পাড়া বেড়িবাধ থেকে মৌলভীরচর ভাটি পাড়া পর্যন্ত দুর্গত নদী ভাঙ্গন কবলিত এলাকা রক্ষার্থে জিও ব্যাগ ডাম্পিং করার নির্দেশ দেন।

জানা যায়, ১১ জুলাই মঙ্গলবার চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিনিধি দল এমপির বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব তথ্য জানান।

এসময় উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলু, সহ-সভাপতি ইউনুস আলী মোল্লা, সহ-সভাপতি শেখ নাজিম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম আকন্দ, সানন্দবাড়ি কলেজের সাবেক প্রভাষক সাখাওয়াত হোসেন প্রমূখ। 

সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলু  বলেন, এমপি মহোদয়ের সঙ্গে আমরা কথা বলেছি এবং তিনি আশ্বস্ত করেন অল্প কয়েক দিনের মধ্যেই নদীর বাম তীর রক্ষার্থে স্থায়ী বাধ নির্মাণ করা হবে। 

ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া জানান, নদী ভাঙ্গন প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

আরও খবর