নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝড়ে উপড়ে পড়া গাছ নিয়ে বিপাকে মাদরাসা কর্তৃপক্ষ

জামালপুরের দেওয়ানগঞ্জে আলিম মাদরাসার ভবনের উপর ভেঙে পড়েছে মেহগনি গাছ। দ্রুত সময়ে কেটে ফেলা না হলে ঝুঁকি মাথায় নিয়ে আতংকের মধ্যেই ক্লাস করতে হবে শিক্ষার্থীদের। একইভাবে উদ্বিগ্ন রয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। তারা বলছেন, দ্রুত সময়ের মধ্যে গাছটি কেটে ফেলা না হলে শিক্ষার্থীদের উপরে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ১ নং ডাংধরা ইউনিয়নের ঐতিহ্যবাহী বাঘারচর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসাটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় এই মাদরাসাটি এরপর ১৯৮৬ সালে এমপিওভুক্ত হয়। আর এই মাদরাসাটির গা ঘেষেই নড়বড়ে অবস্থায় দাড়িয়ে আছে আরো কয়েকটি মেহগনি গাছ ও মাঠের দক্ষিণ প্রান্তে দোচালা বিশিষ্ট একটি টিনশেড ঘর। ঝরে টিনশেড ঘরটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ। অপরদিকে গাছটি এতটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় ভেঙ্গে রয়েছে , মাদ্রাসা চলমান অবস্থায় থাকলে ঘটতো বড় ধরনের দুর্ঘটনা। এ থেকে দ্রুত পরিত্রাণ চায় মাদরাসায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরাও। কয়েকজন শিক্ষার্থী জানান, এই মাদরাসার ভেতরে ক্লাস করতে আমাদের ভয় করে। বিভিন্ন সময় যেকোনো মুহূর্তে গাছ ভেঙ্গে আমাদের উপর পড়তে পারে , এই ভয় নিয়েই ক্লাস করতে হয়। স্থানীয়রা জানান, এই গাছটি ভেঙে মাদ্রাসা ভবন এর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গাছটি কেটে ফেলা না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে। এখন এই গাছটি দ্রুত সরানো হোক। এটা আমাদের জন্য সমস্যা ও শিক্ষার্থীদের জন্যও সমস্যা। গাছটি সরকারি হওয়ার কারণে চাইলেই গাছটি কেটে ফেলতে পারছে না মাদরাসা কর্তৃপক্ষ।

মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার দিক বিবেচনা করে যথাযথ নিয়মে গাছটি দ্রুত কেটে ফেলা দরকার। না হলে যেকোনো সময় আরও বেশি অনাকাঙ্খিত ঘটনা ঘটে যাওয়ায় আশংকা রয়েছে। তিনি আরও বলেন, আমি ইতিমধ্যে দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কে অবগত করেছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মহোদয় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি ইতিমধ্যে অবগত করেছেন।

দেওয়ানগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজার সজল চন্দ্র ভদ্র জানান,ঝরে গাছ উপরে পড়ে চাল ভাঙ্গার বিষয়টি অবগত হয়েছি। সরকারি বিধি মোতাবে গাছ কাটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর