হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

চর আমখাওয়া ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: সভাপতি মনিরুজ্জামান (মনি) ও সম্পাদক আবু বক্কর সিদ্দিক

জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলার আওতাধীন ০২ নং চর আমখাওয়া ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।

গত ২৭-০৬-২০২৬ ইং তারিখে দেওয়ানগঞ্জ উপজেলা কৃষকদলের সংগ্রামী সভাপতি মোঃ রেজাউল করিম (বাবলু) এবং সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা-এর যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

​নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটিতে কারা-নির্যাতিত, সৎ নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্ব মোঃ মনিরুজ্জামান (মনি)-কে সভাপতি এবং মোঃ আবু বক্কর সিদ্দিক-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

​কমিটির উল্লেখযোগ্য অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন:

​সিনিয়র সহ-সভাপতি: মোঃ নাছির উদ্দিন,

সহ-সভাপতি: মোঃ রফিকুল ইসলাম নবীন,

যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ শাহিদুল ইসলাম,

সাংগঠনিক সম্পাদক: এস এম নজরুল ইসলাম,

সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ ইমান আলী,

​কোষাধ্যক্ষ: মোঃ নুর আলম,

​দপ্তর সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম,

শিক্ষা বিষয়ক সম্পাদক: মোঃ আশিকুর রহমান বাবু,

​প্রচার সম্পাদক: মোঃ বাবুল আকতার বাবু,

​১০১ সদস্যের এই কমিটিতে তৃণমূলের নির্যাতিত, ত্যাগী, পরিচ্ছন্ন ও সক্রিয় কর্মীদের মূল্যায়ন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


​কমিটি অনুমোদনের পর এক বিবৃতিতে উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবগঠিত এই কমিটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং বিএনপি'র চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করবে। একই সাথে আগামী দিনে কৃষকদের অধিকার আদায় ও গণতন্ত্র টিকিয়ে রাখার আন্দোলনে এই কমিটি রাজপথে সক্রিয় থাকবে।


নব্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোঃ মনিরুজ্জামান (মনি) বলেন, পূর্ণাঙ্গ নির্বাহী কমিটিতে আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। একই সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা এবং দেশনায়ক ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। তৃণমূলের নির্যাতিত, সৎ, ত্যাগী ও সক্রিয় কর্মীদের নিয়ে এই বলিষ্ঠ কমিটি অনুমোদন দেওয়ায় আমি দেওয়ানগঞ্জ উপজেলা কৃষকদলের সংগ্রামী সভাপতি মোঃ রেজাউল করিম (বাবলু) এবং সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা ভাইয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।


​এদিকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও খবর