নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজার আদালতে ইয়াবা মামলার তিন আসামি খালাস

টেকনাফ থানায় দায়েরকৃত ইয়াবা মামলায় ৩ আসামিকে খালাস দিয়েছেন আদালত।


তারা হলেন, টেকনাফ ছোট হাবির পাড়ার বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে মোঃ আবদুল সালাম, মোহাম্মদ ইসলামের ছেলে মোঃ ইলিয়াস ও শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা ইমাম হোসেনের ছেলে মোঃ আবদুর রহমান।


রবিবার (৩১ মার্চ) কক্সবাজার অতিরিক্ত জেলা ও আদালতের বিচারক মুরাদ হাসান এই রায় দিয়েছেন।


আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র এডভোকেট আবদুল আমিন।


সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত পিপি মোজাফ্ফর আহাম্মদ হেলালী।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ হাজার ইয়াবা উদ্ধারের অভিযোগে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৯ (খ) ধারায় ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর তিন আসামির বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়। যার মামলা নং-২৪, জি.আর মামলা নং-৩৮১/১১, এস.টি মামলা নং-৬২৫/২০১১ইং।


আসামি পক্ষের আইনজীবী আবদুল আমিন জানান, মোঃ আবদুল সালাম, মোঃ ইলিয়াস ও মোঃ আবদুর রহমানের নিকট থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে মর্মে মামলা করে। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমাণে মামলাটি মিথ্যা প্রমাণ হয়।


তিনি জানান, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণে ব্যর্থ হয় সরকার পক্ষ। তাই সকল আসামিকে মামলার দায় হতে খালাস প্রদান করেন বিচারক। আদালতের আদেশে আসামি পক্ষ সন্তুষ্ট।

Tag
আরও খবর