নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজারে গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা

কক্সবাজার সদরে রিনা আক্তার নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।


বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে অজ্ঞাতনামা আসামি করে নিহত রিনা আক্তারের ছেলে মো. ফয়সাল ওসমানী বাদি হয়ে মামলাটি দায়ের করেন।


গত মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে কক্সবাজার সদরে রিনা আক্তার (৪০) নামে এই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। রিনা আক্তার ওই এলাকার আবু নাছেরের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী আবু নাছের ও দারোয়ানসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।


কক্সবাজার সদর থানার পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা মিল্টন শাহ বলেন, নিহতের বড় ছেলে ফয়সাল বাদী হয়ে আসামি অজ্ঞাত রেখে এজাহার দিলে মামলা রজু হয়। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর