নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ইতিহাসের সাথে জড়িয়ে আছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়

শিক্ষার প্রসারের পাশাপাশি নানান আন্দোলন সংগ্রামের ইতিহাসের সাথে জড়িয়ে আছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে বিদ্যালয়টির প্রাক্তন ছাত্রদের অনলাইন প্লাটফর্ম কসউবিয়ান আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

আলোচনায় অংশ নিয়ে শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী বলেন, রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনেও কক্সবাজার হাইস্কুলের ছিলো অগ্রগামী ভুমিকা। কক্সবাজারের ইতিহাসের সাথে অবিচ্ছেদ্য ভাবে জড়িয়ে আছে এই বিদ্যালয়, যা একে অপরের সাথে সম্পর্কযুক্ত।

বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন ও নুরুল আবছার ভার্চুয়াল এই আলোচনা সভায় যুক্ত হয়ে বলেন, বৃটিশ বিরোধী আন্দোলন ও ভাষা আন্দোলনের মতো মহান মুক্তিযুদ্ধে অনন্য ত্যাগ রয়েছে কসউবির প্রাক্তন ছাত্রদের। তাই এই বিদ্যালয় তার ছাত্রদের মেধা মননে দেশ মাতৃকার প্রতি দরদ তৈরি করেছে ইতিহাস অর্পিত দায়িত্বের মতোই।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, কসউবি এই জনপদে মাথা উঁচু করে রয়েছে ছাত্রদের অবদানের মধ্য দিয়ে। এই শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্ররা দেশ ও দেশের বাইরেও স্বমহিমায় প্রোজ্জ্বল ভুমিকা রেখে চলেছে। শুধু ইতিহাসে নয়, যেকোনো পরিসরে তারা অনন্য।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হেলালুদ্দীন আহমেদ বলেন, কসউবির প্রাক্তন ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে ছাত্র পরিষদ গঠন করা সময়ের প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। যারা আরও সংগঠিত ভাবে বিদ্যালয়ের উন্নয়নের পাশাপাশি এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও ভুমিকা রাখতে পারবে।

প্রাক্তন ছাত্র ও ১ম পুনর্মিলনী’১৬ উদযাপন পরিষদের সমন্বয়ক প্রকৌশলী মোহিব্বুল মোক্তাদির তানিমের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই ভার্চুয়াল আলোচনায় আরো যুক্ত ছিলেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক রামমোহন সেন, ১ম পুনর্মিলনী’১৬ উদযাপন পরিষদের সাঈদ বিন জেবর।

আলোচনার শুরুতে বিভিন্ন আন্দোলন সংগ্রামের উপর একটি প্রতিবেদন তুলে ধরা হয়।

Tag
আরও খবর