নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া রোহিঙ্গা ক্যাম্পে আসছেন আজ

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া আজ বুধবার (২০ মার্চ) কক্সবাজার আসছেন।


ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া বুধবার সকাল ১১ টা ১৫ মিনিটে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে কক্সবাজার পৌঁছাবেন। দুপুর ১২ টায় তিনি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করবেন। বিকেল ৫ টা ১৫ মিনিটে তিনি কক্সবাজার সদরের খুরুস্কুল আশ্রায়ান প্রকল্প পরিদর্শনে যাবেন। একইদিন সন্ধ্যায় তিনি হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।

বুধবার কক্সবাজার আসার আগে ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করবেন। সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী ইয়োহান ফরশেল, জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপির এক্সটারনাল রিলেশনস ভিক্টোরিয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন।

প্রসঙ্গত, চার দিনের সফরে সোমবার (১৮ মার্চ) সকালে ঢাকায় আসেন ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। ঢাকায় হজরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ তাঁকে অভ্যর্থনা জানান। একইদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে রোহিঙ্গা শরনার্থী পরিস্থিতি নিয়ে কথা বলেন। এছাড়া বাংলাদেশ সফরকালে তিনি আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশ নেন। সফরকা‌লে সুইডেনের ক্রাউন প্রিন্সেস বাংলাদেশ উন্নয়ন অভিযাত্রার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, লৈঙ্গিক সমতা, পরিবেশবান্ধব ও ডিজিটাল রূপান্তর এবং ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি রেখে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি এবং চলমান চ্যালেঞ্জগুলো যাচাই করে দেখবেন। ২০২৩ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।

Tag
আরও খবর