নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

রকেটের গতিতে বাড়ছে কলার দাম!

ভাই, একটা নিলে ১৫ টাকা, ১০ টাকার নিচে কোনো কলা নাই, হাসতে হাসতে কথাগুলো বলছিলেন বদর মোকামস্থ কস্তুরাঘাটের কলা বিক্রেতা সলিম উল্লাহ।


মাত্র ১০-১৫ দিন আগেও একটি কলার দাম যেখানে ১০ টাকা ছিল, সেখানে এখন এত দাম বেড়েছে কেন জিজ্ঞেস করতে তিনি বলেন, “সব জিনিসের দাম বেশি এখন। এসব কলা বেশি দামে কিনতে হয়েছে। তাই এই দামের নিচে বিক্রি করলে আমাদের পোষাচ্ছে না। তবে দাম বেশি হওয়ায় কমেছে বিক্রি।


শুক্রবার ( ১৫ মার্চ ২৪) সরজমিনে গিয়ে দেখা যায়, ইফতারি ও সেহরির অন্যতম অনুষঙ্গ কলার দাম যেন আকাশ ছুঁয়েছে কক্সবাজারের বাজারগুলোতে। রোজা শুরুর আগে বড় আকারের কলা (কাঁঠালি/সাগর) বিক্রি হয়েছে প্রতি হালি ২০-৩০ টাকা। অথচ রোজার ৪র্থ দিনে এক লাফে বাজারে কলার দাম হালিপ্রতি বিক্রি হচ্ছে ৫০-৮০ টাকায়।


প্রতিটি কলার দাম পড়ছে ১৫-২০ টাকা পিস। কোথাও কোথাও ২০ টাকা পিস। আর মাঝারি ও ছোট আকারের কলা বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা পিস হিসেবে। আকাশছোঁয়া দামের কলার দিকে তাকাতে পারছেন না নিম্ন ও মধ্যবিত্তরা।


শহীদ সরণিস্থ কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে কলা কিনতে আসা এক ক্রেতা বলেন, নামাজ পড়তে যাওয়ার আগে কলার দাম শুনে গেছি প্রতি হালি ৪০ টাকা। নামাজ শেষ করে কলা কিনে বাড়ি যাব ভেবে নামাজের পর এসে দাম শুনি প্রতি হালি ৫০ টাকা। নামাজের ব্যবধানেই প্রতি হালিতে ১০ টাকা বেড়ে গেল, এটা কি ভাবে মেনে নেওয়া যায়?


সাধারণ ক্রেতাদের অভিযোগ, রমজানে রকেটের গতিতে বাড়ছে কলার দাম! প্রতি পিছ কলার দাম বেড়েছে ৩-৭ টাকা করে। আর কলা বুঝে হালি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা দরে।


পবিত্র রমজান মাসকে ঘিরে দাম বৃদ্ধির এমন অস্থিরতায় ইফতারির তালিকায় কলা রাখার ইচ্ছে মিটে গেছে অনেক ক্রেতার। রমজান মাসে কলার চাহিদা বাড়ার সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে ইচ্ছেমতো। কলা বুঝে হালিতে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা দরে। ফলে এই কলা কিনতে গিয়েই অনেকই হিমশিম খাচ্ছেন।


বড় বাজারের খুচরা বিক্রেতা আমিন জানান, দীর্ঘদিন ধরে খুচরা বাজারে কলা বিক্রি করেন। আড়ত থেকে কেনা কলা সামান্য লাভে খুচরা বিক্রি করেন তিনি।


একাধিক কলা ব্যবসায়ীরা বলছেন, কিনতে হয় বেশি দামে, তাই বিক্রি করার সময় হাতে কিছু টাকা রেখে বিক্রি করতে হচ্ছে।


এদিকে মাছ, মাংসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে কক্সবাজার জেলা প্রশাসন অভিযানের চালালেও কলার আড়ত গুলোতে অভিযান তেমন চোখে পড়েনি। তবে রোজায় বাজার মনিটরিং অব্যাহত রয়েছে বলে সূত্রে জানা যায়।

Tag
আরও খবর