নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঘৃণা-লাঞ্চণা আর ঝুঁকির মাঝে কাটছে কক্সবাজারের যৌনকর্মীর জীবন

‘ভুল মানুষকে ভালবেসেই জীবন আমার নষ্ট। ২০১৯ এর দিকে মোবাইলের মাধ্যমে প্রেম হয় রফিকের সাথে। ভালবাসার টানে পরিবারকে ত্যাগ করে তার কাছে ছুটে এসেছিলাম। এটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ জানতাম না আমার ভালবাসার মানুষ হলেন একজন মাদকাসক্ত, ছিনতাইকারী ও পতিতার দালাল। পরে সব জানার পরেও আর কোন উপায় না থাকায় তার সাথে সংসার করতে চেয়েছি। আমাদের কিছুদিন ভাল গেলেও একরাতে সে আমাকে আরেকজনের কাছে বিক্রি করে দেয়। সেই থেকে তার উপর মন উঠে যায়। এই অবস্থায় না ফিরতে পারছি বাড়িতে না পারছি রফিকের সাথে থাকতে।


তাকে নিয়ে কক্সবাজার শহরের পাহাড়তলীর যে ভাড়া বাসায় থাকতাম ওই বাসার টাকাও আমাকে দিতে হত। সে প্রতিনিয়ত আমাকে মারধর করত পতিতাবৃত্তি করে টাকা ইনকাম করার জন্য। আমার এই কষ্টের টাকায় সে মাদক সেবন করত। পরে তাকে ছেড়ে অন্যজনের কাছে যাই। কিন্তু সেও একই অবস্থা। কোথাও আর যাওয়ার জায়গা নেই। এরমধ্যে ৫ বছর অতিবাহিত হয়ে গেল এই পেশায়। সমাজে কিছু মানুষরূপী পশু আছে। যারা প্রয়োজন পর্যন্ত বুকে রাখে তারপর ছুঁড়ে ফেলে দেয়।'

জীবনের প্রতি ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলছিলেন যৌনকর্মী চম্পা আক্তার (ছদ্মনাম)। শুধু চম্পা আক্তার বলে কথা নয় শহরের একেক যৌনকর্মীর জীবণের গল্প একেক রকম। কেউ খুশিতে এই পেশায় আসেনি।

কক্সবাজার শহরের লালদিঘীর পাড়স্থ অন্তত ১০ যৌনকর্মীর সাথে কথা বলে জানা যায়, তারা চরম ঘৃণা, লাঞ্চণা আর ঝুঁকির মধ্যে জীবন কাটাচ্ছে। তারা চিকিৎসা সহ সব ধরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাদের কেউ ঘর ভাড়া দিতে চায়না। তাদের সন্তানদের স্কুলে পড়ার সুযোগ হয়না। তাদের কোমলমতি শিশুদের লোকজন মন্দ কথা শোনায়।


তার মধ্যে ছিনতাকারী, দালাল ও মাদকাসক্তদের চরম অত্যাচার। রাত যত গভীর হয় ততই ভয়ংকর হয়ে উঠে যৌনকর্মীদের জীবন। ছিনতাইকারী, দালাল আর মাদকাসক্তরা এসে জোরপূর্বক যৌন নির্যাতনের পাশাপাশি টাকা ছিনিয়ে নেয়। তারা ছুরিকাঘাত করে আহত করে। অনেক যৌনকর্মী খুন'ও হয়েছে।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী , গত ২ বছরে জোহুরা খাতুন, ময়না বেগম ও মিম খুন হয়েছে। যাদের লাশ বিভিন্ন হোটেল ও কটেজে পাওয়া যায়।

অভিযোগ পাওয়া গেছে, সম্প্রতি কিছু দালাল ও প্রশাসনের সোর্স নামধারী লোক তাদের কাছে চাঁদা দাবী করে। যাদের মধ্যে রাসেল নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে। যিনি নিজেকে ডিবি অফিসের লোক পরিচয় দেন। তিনি চাঁদার জন্য যৌনকর্মীদের সাথে নোংরামীর পাশাপাশি মারধর করে।

কয়েকজন যৌনকর্মী জানান, এই মুহূর্তে তাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থাভাবে চিকিৎসা সেবা নিতে পারছেন না। এই পেশায় যে টাকা আয় করে তা দিয়েই জীবন চালাতে হিমশিম খাচ্ছে । তারমধ্যে চিকিৎসার খরচ চালানো সম্ভব হয়ে উঠছেনা। এমনকি অনেক সময় তাদের সন্তানদের ঠিকমত খাওয়াতে পারছেনা।

যৌনকর্মীদের কেউ সহযোগিতা করে কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন, অনেক সংস্থা এসে নানা আশার কথা বলে যায়। কিন্তু কাজের কাজ কিছুই করেনা। তারা এসে মাঝে-মধ্যে কিছু কনডম এবং ব্যাথার ওষুধ দিয়ে চলে যায়। এর বাইরে তেমন কোন সহযোগিতা নেই।

যৌনকর্মীদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা সংস্থা ‘বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র প্রোগ্রাম স্পেশালিস্ট মো. নাজমুল হক জানান, তারা যৌনকর্মীদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। তবে এই কাজ অনেক চ্যালেঞ্জের। তাদের সংস্থার পক্ষ থেকে আরো উন্নত সেবা প্রদান করা হবে।

শহরের লালদিঘীর পাড় এবং হোটেল-মোটেল জোন কেন্দ্রিক শতাধিক যৌন কর্মী রয়েছে। তারা শহরের সমিতি পাড়া, কুতুবদিয়া পাড়া, টেকপাড়া, বৈধ্যঘোনা ও পাহাড়তলী সহ বিভিন্ন এলাকায় অবস্থান করেন। তারা নিরাপদ ও সুস্থ জীবন প্রত্যাশা করছেন এই সমাজের কাছে।

Tag
আরও খবর