নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজারে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৭ টায় কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে লবণ বোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে। দুর্ঘটনার পরে ট্রাক চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশের কাছে হস্থান্তর করেছেন।


এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।


নিহতের নাম মনির আহমদ (৬৫)। তিনি ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর খান ঘোনা এলাকার মৃত আবু শামার ছেলে। আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


স্থানীয়দের বরাত দিয়ে রকিবুজ্জামান বলেন, সোমবার সন্ধ্যায় খুরুশকুলের বায়ু-বিদ্যুৎ সংলগ্ন এলাকায় অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা লবণ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে দুর্ঘটনার পরে ট্রাক চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। এবং পুলিশের কাছে হস্তান্তর করেন।


নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

Tag
আরও খবর