নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজার স্পেশাল ট্রেনের ধাক্কায় গুরুতর আহত ২

চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার স্পেশাল ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে একটি সিএনজিচালিত অটোরিকশা। গুরুতর আহত হয়েছেন দুই অটোরিকশাচালক।


বুধবার (২৮ ফেব্রুযারি) রাত সাড়ে ৯টার দিকে পটিয়া স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আহতরা হলেন, সিএনজিচালক আমীর আব্বাস (৫৫) ও মো. বেলাল (৫০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।


জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী কক্সবাজার স্পেশাল ট্রেনটি রাত সাড়ে ৯টার দিকে পটিয়া স্টেশন অতিক্রম করার সময় রেললাইনের উপরে রাখা অটোরিকশা দুটি দ্রুত সরাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশা দুমড়ে-মুচড়ে উল্টে গিয়ে রেললাইনের পাশে পড়ে। এতে দুই চালক গুরুতর আহত হন।


প্রত্যক্ষদর্শী সিএনজি চালক জামাল বলেন, সন্ধ্যায় আমাদের সিএনজি সমিতির একটা মিটিং ছিল। সবাই রেলস্টেশন এলাকায় গাড়ি পার্কিং করে মিটিংয়ে যাই। মিটিং শেষে রাতে এসে যে যার সিএনজি নিতে আসে। এ সময় কক্সবাজার থেকে আসা দ্রুতগামী ট্রেনটি দেখতে পেয়ে চালকেরা রেললাইনে আড়াআড়িভাবে রাখা গাড়ি সরাতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। ভাগ্যক্রমে গাড়ি চুরমার হয়ে গেলেও তারা প্রাণে বেঁচে যান।


পটিয়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার শেখ আহমদ বলেন, রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী কক্সবাজার স্পেশাল ট্রেনটি পটিয়া রেলস্টেশন অতিক্রম করার সময় এলোপাতাড়িভাবে অটোরিকশা রাখায় এ ঘটনাটি ঘটে।


পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইফতেখারুল আলম বলেন, রাতে ট্রেনের ধাক্কায় গুরতর আহত দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।


পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, রাতে পটিয়া রেলস্টেশনে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় ধুমড়ে-মুছড়ে যাওয়া একটি অটোরিকশা থানায় নিয়ে আসা হয়েছে। রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

Tag
আরও খবর