নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজারের সাবেক মেয়র মুজিবের দুর্নীতির তদন্তে গেল দুদক:

এক প্রকল্পেই ৩৬ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে পানি শোধনাগার প্রকল্পের ৩৬ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্তে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার পৌরসভায় আসেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি পৌর কার্যালয় থেকে বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেন।

এরপর দুদকের কর্মকর্তা যান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে।

জানা গেছে, সেখান থেকেও প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ ও পর্যালোচনা করবেন তারা। এছাড়াও দুদকের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ে সাবেক মেয়র মুজিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করার কথাও রয়েছে কর্মকর্তাদের।

৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজার পৌরসভার পানি শোধনাগার প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলে এ নিয়ে দুই দফায় তদন্ত করছে দুদক।

Tag
আরও খবর