নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

মুক্তি কক্সবাজার এর বার্ষিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বেসরকারী উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার এর বার্ষিক কর্মী সমাবেশ সম্পন্ন হয়েছে। সংস্থার প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার-এর সার্বিক ব্যবস্থাপনায় এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে কর্মী সমাবেশে সম্পন্ন হয়েছে।


শনিবার (১৭ ই ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকার সময় শহরের কলাতলী সমুদ্র সৈকতের পাশে ৯৯ ব্রাইডাল হাউস কনভেনশন সেন্টারে মুক্তি

সাগর পাড়ে মনোরম পরিবেশে সকল কর্মী এবং অতিথিবৃন্দের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে সমাবেশের শুভ উদ্বোধন করেন সংস্থার নির্বাহী কমিটির সভাপতি সন্তোষ শর্মা, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী এডভোকেট সুজিত চৌধুরী, সাবেক সভাপতি ও উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট শিবু লাল দেবদাস, নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ বাহাদুর এবং সংস্থার প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার।


উৎসবমুখর পরিবেশে মুক্তি কক্‌সবাজার এর সকল পর্যায়ের কর্মী, সাধারণ ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, দাতা/সহযোগী সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ সহ প্রায় ২ হাজার অংশগ্রহণকারীর প্রাণবন্ত পদচারণায় অনুষ্ঠানস্থল আনন্দময় মিলনমেলায় পরিণত হয়।


অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)

মোঃ নাসিম আহমেদ,কক্সবাজার সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাশেম আলী, পিটিআই কক্সবাজার এর সুপারভাইজার মোঃ আব্দুর রউফ, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার,

উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবাইদুল হক চৌধুরী এবং মুক্তি কক্‌সবাজার এর সহযোগি ও দাতা সংস্থা UNHCR, WFPA, UNICEF, IOM, OXFAM, IVY-Japan, World Fish Bangladesh এবং BRAC এর প্রতিনিধিসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ। দাতা ও সহযোগি সংস্থার প্রতিনিধিগণ মুক্তি কক্‌সবাজার কর্তৃক বিভিন্ন প্রকল্প স্বচ্ছতা ও আন্তরিকতার সহিত বাস্তবায়ন করায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে মুক্তি কক্‌সবাজার এর সাথে আরো কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।


দিনব্যাপী আয়োজনের মধ্যে সর্বস্তরের কর্মী, সাধারণ এবং নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ সহ অতিথিবৃন্দের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী ছিল বার্ষিক কর্মী সমাবেশের প্রধান আকর্ষণ।


উল্লেখ্য যে, মুক্তি কক্‌সবাজার প্রতিবছর সকল পর্যায়ের কর্মীদের নিয়ে এ সমাবেশের আয়োজন করে থাকে।

Tag
আরও খবর