নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি তিনদিনের সরকারি সফরে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ) নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার আসছেন। তিনি সরকারি ও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে রবিবার (১৮ ফেব্রুয়ারি) রবিবার সকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।


হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি‘র সহকারী একান্ত সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত (বাজাস/হুইপ/সাসককা/সফর/১২-২০২৪-০৫) স্বারকে জানানো হয়- শুক্রবার সকাল সাড়ে ১০ টায় হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি ঢাকা নাখালপাড়াস্থ সংসদ সদস্য ভবন হইতে সড়ক পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে ১১:৩০ টায় ইউএস বাংলা বিমানযোগে দুপুর ১২:৩৫ টায় কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিকাল ৪ টায় কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন, এবং সন্ধ্যা ৬:০০ টায় কক্সবাজার জেলা পুজা উদযাপন পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন।


স্বারকে আরও জানানো হয়, পরদিন শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০:০০ টায় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন এর সাথে পোগ্রামে যোগদান করবেন, সকাল ১১ টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমান বন্দরে মুক্তিযোদ্ধামন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হককে অভ্যর্থনা জানাবেন এবং বিকাল ৩:৩০ টায় ঈদগাঁও উপজেলা বাসী আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশগ্রহন করবেন। এরপর সন্ধ্যা ৬:০০ টায় ঈদগাঁও প্রেসক্লাবের ২৫ বছরপুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।


পরদিন রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় ঢাকার উদ্দেশ্যে রামুর ওসমান ভবন হতে কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে সকাল ১০: ৩৫ টায় ইউএস বাংলা বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। সরকারি এ সফরকালে হুইপ এর ব্যক্তিগত কর্মকর্তা/কর্মচারীগণ সফরসঙ্গী থাকবেন।

Tag
আরও খবর