নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে নৈতিক শিক্ষার বিকল্প নাই

দেশের প্রসিদ্ধ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শহরের খুরুশকুল ব্রিজ সংলগ্ন মাঠে প্রতিযোগিতার কার্যক্রম পরিচালনা করা হয়। শিক্ষার্থীরা নানা ইভেন্টের প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি ছিল প্রাণবন্ত।


প্রতিযোগিতার আগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উত্তরণ মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী।


তিনি বলেন, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে নৈতিক শিক্ষার বিকল্প নাই। শিক্ষার্থীদের পড়ালেখার উন্নতির জন্য শিক্ষকই যথেষ্ট নয়। চালচলনের প্রতি অভিভাবকদের সুদৃষ্টি রাখা দরকার। শিক্ষক ও অভিভাবক সমন্বয় থাকতে হবে।


মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা রিয়াদ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে

বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ রফিকুল ইসলাম, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আখতার উদ্দীন হেলালী, কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক আল-আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম, কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর, সিবিটুয়েন্টিফোরের সম্পাদক মহিউদ্দীন মাহি, আল তাসাফি ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার ফ্রি হিফয সেকশনের কো-অর্ডিনেটর মিজানুর রহমান।


মাদরাসার কো-অর্ডিনেটর আবু সায়েম মুহাম্মদ ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠানে এসিসটেন্ট কো-অর্ডিনেটর হাফেজ নিজাম উদ্দীন, আমিনুল হিফয হাফেজ আব্দুল হালীম, নাজেমে তা'লিমাত শামশুদ্দীন ইবনে হোসাইনসহ শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


ক্রীড়া প্রতিযোগিতা সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। এতে ২৫ টি ইভেন্টে প্রায় দুইশত পঞ্চাশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।


পরিশেষে প্রিন্সিপাল হাফেজ মাওলানা রিয়াদ হায়দার সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।


উল্লেখ্য, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত "তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখা" একটি আধুনিক ও মানসম্মত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীরা কুরআন হিফযের পাশাপাশি জেনারেল শিক্ষারও সুযোগ লাভ করে।


ইতোমধ্যে এ মাদরাসা থেকে প্রায় ১৫০ জন শিক্ষার্থী হিফয সমাপ্ত করে হাফিয হওয়ার গৌরব অর্জন করে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধন, সুপ্ত প্রতিভা খুঁজে বের করার উদ্দেশ্যে প্রতিবছর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে তানযীমুল উম্মাহ।

Tag
আরও খবর