নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজার জেলায় ৫৩ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ৩০ হাজার ৩১৮ জন




এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে। শিক্ষার্থীদের পাশাপাশি প্রস্তুতি শেষ পর্যায়ে পরীক্ষা আয়োজনেরও। কক্সবাজার জেলায় এবার ৩০ হাজার ৩১৮ শিক্ষার্থী অংশ নিচ্ছে শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায়। জেলা প্রশাসনের শিক্ষা শাখা হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট ৫৩ টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া কেন্দ্রের মধ্যে এসএসসি পরীক্ষা কেন্দ্র ৩১ টি, দাখিল পরীক্ষা কেন্দ্র ১৪ টি, কারিগরি পরীক্ষা কেন্দ্র ৮টি। জেলায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে এসএসসিতে ২১ হাজার ৮৯৭ জন, দাখিলে ৬ হাজার ৯৪৪ জন, কারিগরিতে ১ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী বলে জানা গেছে।


কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন জানান, পরীক্ষার অন্যান্য প্রস্ততি শেষ হয়েছে, সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষার্থীরা অংশ নিতে পারবে। সীমান্তের উত্তেজনায় বান্দরবানের ঘুমধুমের কেন্দ্র পরিবর্তন হলেও কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকায় সব কেন্দ্রই অপরিবর্তিত আছে বলে জানান নাছির উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ জানান, জেলার সকল কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে এসএসসি পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নির্বাহী মাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে এবং পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় আশেপাশে জারি থাকবে ১৪৪ ধারা। প্রতিটি বিষয়ের পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়।

আরও খবর