নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজার থেকে ছাড়ছে কর্ণফুলী ও এমভি বার আউলিয়া জাহাজ

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে বন্ধ ঘোষণা করা হয় টেকনাফ—সেন্টমার্টিন নৌ—রুটে জাহাজ চলাচল। তবে কক্সবাজার থেকে প্রতিদিন সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছাড়ছে কর্ণফুলী এক্সপ্রেস ও এমভি বার আউলিয়া জাহাজ। উখিয়ার ইনানী নৌবাহিনীর ঘাট থেকে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি সাপেক্ষে জাহাজ দুটি কক্সবাজার—সেন্টমার্টিন চলাচল করছে।


বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী এক্সপ্রেসের ইনচার্জ হোসাইন ইসলাম বাহাদুর। তিনি জানান, “নৌ পরিবহন অধিদপ্তরের অনুমতি নিয়েই এমভি কর্ণফুলী এক্সপ্রেস ও এমভি বার আউলিয়া জাহাজ কক্সবাজার—সেন্টমার্টিন নৌ—রুটে চলাচল করছে। জাহাজ দুটির পূর্বের ভাড়া ১ হাজার ৩০০ টাকা, ১ হাজার ৬০০ টাকা, ২ হাজার ও ৩ হাজার টাকা বহাল রয়েছে। ইনানী নেভির জেটিঘাট থেকে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অন্য জাহাজগুলোও চলাচল করলে আমাদের আপত্তি থাকার কথা না। তাই কক্সবাজারের পর্যটন শিল্পে স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরণের বিভ্রান্তমূলক মন্তব্য না করার জন্য অনুরোধ করছি। বিভ্রান্তি ছড়ালে পর্যটন শিল্পের অপূরণীয় ক্ষতি হবে। এতে পর্যটন ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। ”


কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, “উদ্ভূত সীমান্ত পরিস্থিতিতে টেকনাফ—সেন্টমার্টিন নৌপথে শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে সাময়িকভাবে জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ইনানী নৌ—বাহিনীর ঘাট থেকে কক্সবাজার—সেন্টমার্টিন নৌপথে প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে জাহাজ দুটি চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে টেকনাফ থেকেও জাহাজ চলাচল শুরু হবে।”

Tag
আরও খবর