নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজারকে স্মার্ট শহরে উন্নীত করা হবে: হুইপ কমল

কক্সবাজারে ভূমিহীনদের ভূমি বন্দোবস্ত, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, কক্সবাজারের সকল সড়ককে আধুনিকীকরণ করা হবে। এছাড়া সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজারকে স্মার্ট শহরে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে। গতকাল রোববার (২৮ জানুয়ারি) বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে আয়োজিত গণসংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এ কথা বলেন।



এ সময় তিনি আরও বলেন, আগে এমপি ছিলাম, প্রধানমন্ত্রী আমাকে হুইপ মনোনীত করেছেন।

এখন এলাকার মানুষের জন্য আরও বেশি কাজ করার সুযোগ পাব। আমি হুইপ হিসেবে নয়, আপনাদের কমল হয়েই সব সময় পাশে থাকতে চাই।



বিগত সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি ধন্যবাদ জানান নবনিযুক্ত এ হুইপ।


সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, দীর্ঘ সময় ধরে কক্সবাজারের মানুষ এ সম্মানের জন্য অপেক্ষায় ছিলেন। প্রধানমন্ত্রী কমল এমপিকে হুইপ নিযুক্ত করে কক্সবাজারবাসীকে ধন্য করায় আমরা মহান স্রষ্টার প্রতি শুকরিয়া জানাই।

কক্সবাজার পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আরও বক্তব্য দেন, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ দাশ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহেরসহ অন্যান্য নেতাকর্মীরা।


এর আগে জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল বেলা সাড়ে ১২টার দিকে বিমানে করে কক্সবাজার পৌঁছান। সার্কিট হাউসে অবস্থান শেষে বিকেল ৩টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় যোগ দেন তিনি।



সংবর্ধনা সভা শেষে বিকেল সাড়ে ৫টায় রামুর উদ্দেশ্যে যাত্রা করেন হুইপ। রামুতে পৌঁছে তার বাবা, সাবেক সংসদ সদস্য ও রাষ্ট্রদূত ওসমান সরওয়ার আলম চৌধুরী এবং মা রওশন সরওয়ারের কবর জিয়ারত করেন। পরে ওসমান ভবনে দলীয় নেতা, আত্মীয়-স্বজন, সামাজিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন হুইপ কমল।

Tag
আরও খবর