নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজারে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

সমুদ্র শহর কক্সবাজারে এই মৌসুমের সর্বনিম্ন ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার এই রেকর্ড করা হয়।


কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বুধবার (২৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত কক্সবাজারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার তুলনায় ঠাণ্ডার তীব্রতা অনেক বেশি।


বৃহস্পতি ও শুক্রবারে হালকা বৃষ্টি হতে পারে। যার কারণে আকাশ মেঘলা রয়েছে। তবে কুতুবদিয়ায় হালকা বৃষ্টি হয়েছে বলে শোনা যাচ্ছে। এ রকম অবস্থা আরও কয়েক‌দিন চলতে পারে।


এদিকে হিমেল হাওয়া আর কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে পর্যটন নগরী কক্সবাজারের জনজীবন। বিশেষ করে বিপাকে পড়েছে স্কুলগামী শিশু ও বয়োবৃদ্ধরা। ঘন কুয়াশা উপেক্ষা করে জী‌বিকার তা‌গিদে কাজে যেতে বাধ্য হচ্ছেন খেটে খাওয়া মানুষগুলো।


জানা গেছে, গেলো কয়েকদিন ধরে পর্যটন শহর কক্সবাজারে তেমন সূর্যের দেখা মিলছে না। আজ বুধবার (২৪ জানুয়ারি) একেবারে অন্ধকার ও ঠান্ডায় পুরো জেলা কাঁপছে।


দিনে-রাতে গুঁড়ি গুঁড়ি বৃ‌ষ্টির মতো ঝড়তে থাকে শীত। এর মধ্যে মৃদু বেগে ঠাণ্ডা হাওয়ায় স্থ‌বির হয়ে পড়েছে স্বাভা‌বিক জীবনযাত্রা।


টেকনাফ উপ‌জলার হ্নীলার ছালেহ আহমদ (৬২) বলেন, প্রচুর ঠাণ্ডায় বের হওয়ার সুযোগ পাচ্ছিনা। ঘরের ভেতরেও অবস্থা খারাপ। এভাবে হলে বৃদ্ধরা প্রচুর কষ্ট পাবে।


কক্সবাজার সদর উপজেলার বৈদ্যঘোনা এলাকার মুবিন (৭০) জানান, রাতে ঘরের ভেতরে বৃ‌ষ্টির মতো শীত পড়ে। সূর্যের দেখা মিল‌ছে না। খুব ঠাণ্ডা এই ঠাণ্ডায় হাত-পা ব্যাথা করে। ঠিকমতো চলতে পা‌রি না।


ঠান্ডা ও কুয়াশা হওয়ায় সড়কে গাড়ি চলাচলের সংখ্যাও কমে গেছে। অনেক মানুষ ঘর থেকে বের হচ্ছে না।

Tag
আরও খবর