নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শহরে আগুনে পুড়ল ৩ টি দোকান ও ১৫’র অধিক বসতঘর

কক্সবাজারে এক দিনে তিনটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি দোকানসহ ১৫ টির অধিক বসতঘর পুড়ে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫ টার দিকে ফদনার ডেইলে আগুন লাগে, এরপরে রাত সাড়ে ১০ টায় নুনিয়াছড়া এবং এরপর রাত সাড়ে ১২ টার দিকে কুতুবদিয়া পাড়ায় আগুন লাগে।


শহরের নুনিয়াছড়ায় বৈদ্যুতিক তারের আগুনে দুইটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও কুতুবদিয়া পাড়া ও ফদনার ডেইলে ১৭ টি বসতঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।




আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস নুনিয়াছড়ায় উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দুইটি দোকানের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানান স্থানীয়রা। স্থানীয়রা আরো জানান বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট থেকে আগুন লাগায় তারা আতংকিত ছিলেন। না হয় আরো আগে আগুন নিয়ন্ত্রণে আনা যেতো।


স্থানীয় বাসিন্দা ছাত্রনেতা মইন উদ্দীন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ইলেকট্রনিক সামগ্রীর দোকান, ফার্মেসী ও সেলুনসহ ৩টি দোকান ও বসতবাড়ির কিছু অংশ আগুনে পুড়ে যায়। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহত না হলেও আনুমানিক ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।


প্রত্যক্ষদর্শীরা জানান, নুনিয়াছড়ায় একটি ইলেকট্রনিকের দোকান থেকেই আগুন লাগে ওই দোকানসহ একটি ফার্মেসী পুড় যায়। এতে ইলেকট্রনিকের দোকানের নগদ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফার্মেসী মালিক জানান, তার দোকানের ৭-৮ লাখ টাকার ঔষধ নষ্ট হয়ে গেছে। কিছুই তিনি বের করতে পারেনি।




তবে কুতুবদিয়া পাড়ার আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে সেটি জানা যায়নি। নুনিয়াছড়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে না আনতেই শহরের কুতুবদিয়া পাড়ায়ও আগুন লাগার খবর আসে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে ১৫ এর অধিক বসতঘর পুড়ে যায়। দমকল বাহিনী সেখানে ঘন্টা দেড়েক চেষ্টার পর রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


Tag
আরও খবর