নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজারে জাতীয় পার্টির তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত!

নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী সর্বমোট প্রদত্ত ভোটের ১২ শতাংশ ভোট না পেলে কোনো প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে কক্সবাজারে প্রতিদ্বন্দ্বিতা করা জাতীয় পার্টির তিন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।


জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, কক্সবাজার -১ (চকরিয়া-পেকুয়া) আসনে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন হোসনে আরা। তিনি পেয়েছেন ৭৭৩ ভোট। যেখানে সর্বমোট প্রদত্ত ভোট ছিলো ১ লাখ ৪০ হাজার ৬১৩ টি। সে হিসেবে তিনি ভোট পেয়েছেন মাত্র ০.৫৫ শতাংশ।


কক্সবাজার-৩ ( সদর-রামু-ঈদগাঁও) আসনে দলটির প্রার্থী ছিলেন মোহাম্মদ তারেক। তিনি পেয়েছেন ১ হাজার ৩৭১ ভোট। এই আসনে সর্বমোট প্রদত্ত ভোট ছিলো ১ লাখ ৯৫ হাজার ৫০৭ টি। সে হিসেবে এই প্রার্থী এ আসনে ভোট পেয়েছেন ০.৭০ শতাংশ।


কক্সবাজার-৪ (উখিয়া- টেকনাফ) আসনে নুরুল আমিন সিকদার ভুট্টো ছিলেন জাতীয় পার্টির প্রার্থী। তিনি এখানে ভোট পান ১ হাজার ৭৫৮ টি। এই আসনে সর্বমোট প্রদত্ত ভোট ছিলো ১ লাখ ৬০ হাজার ১৪৩ টি। ভুট্টো এই আসনে পান মোট ভোটের ১.১০ শতাংশ।

Tag
আরও খবর