নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজারে ভোট দিয়েছে ৩৯.২০ শতাংশ ভোটার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের ৪টি সংসদীয় আসনে মোট ভোটার ছিলো ১৬ লাখ ৫০ হাজার ৯৬০ জন। যার মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে ভোট প্রদান করেছে ৬ লাখ ২০ হাজার ৬০৯ জন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা গেছে ভোট পড়েছে প্রায় ৩৯.২০ শতাংশ।

এরমধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ১১ হাজার ২২২ টি।


প্রাপ্ত তথ্যে অনুযায়ী, কক্সবাজার -১ (চকরিয়া-পেকুয়া) আসনে ভোটার ছিলো ৪ লাখ ৮৬ হাজার ২৫২ টি। ভোট পড়েছে ১ লাখ ৪০ হাজার ৬১৩ টি। বৈধ ভোট ১ লাখ ৩৭ হাজার ২৭৬ টি আর বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৩৩৭ টি। শতকরা হিসেবে এখানে ভোট পড়েছে মোট ভোটের ২৮.৯২ শতাংশ। এই আসনে ৩ টি কেন্দ্রের ফল স্থগিত আছে। যাতে ভোটার সংখ্যা ৯ হাজার ৮০ জন।



কক্সবাজার -২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৪৮ হাজার ১২৭ টি। ভোট পড়েছে ১ লাখ ৩৫ হাজার ৫৬৮ টি। বৈধ ভোট ১ লাখ ৩৪ হাজার ৩৬ টি আর বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৫৪২ টি। শতকরা হিসেবে এখানে ভোট পড়েছে মোট ভোটের ৩৮.৯৪ শতাংশ।


কক্সবাজার -৩ (সদর- রামু- ঈদগাঁও) আসনে মোট ভোটার ছিলো ৪ লাখ ৮৯ হাজার ৬১০ টি। ভোট পড়েছে ১ লাখ ৯৫ হাজার ৫০৭ টি। বৈধ ভোট ১ লাখ ৯২ হাজার ১১৭ টি আর বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৩৯০ টি। শতকরা হিসেবে এখানে ভোট পড়েছে মোট ভোটের ৩৯.৯৩ শতাংশ।


কক্সবাজার -৪ (উখিয়া-টেকনাফ) আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ২৬ হাজার ৯৭১ টি। ভোট পড়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৩ টি। বৈধ ভোট ১ লাখ ৫৭ হাজার ১৯০ টি আর বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৯৫৩ টি। শতকরা হিসেবে এখানে ভোট পড়েছে মোট ভোটের ৪৮.৯৮ শতাংশ।



৪ টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে উখিয়া টেকনাফের কক্সবাজার -৪ আসনে। কম ভোট পড়েছে চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১।

Tag
আরও খবর