নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সমঝোতা স্মারক স্বাক্ষর: ১০ জানুয়ারী থেকে চলবে ছাদখোলা দুইতলা ট্যুরিস্ট বাস

কক্সবাজারে আগত পর্যটকদের ভ্রমনানন্দকে আরো গতিশীল করতে প্রথমবারের মতো দুই তলা ছাদ খোলা ট্যুরিস্ট বাস চালু করছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে এ লক্ষ্যে কক্সাবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিসির পরিচালক ড. অনুপম সাহা। তিনি বলেন, আগামী ১০ জানুয়ারী থেকে এই দ্বি-তল ছাদ খোলা ট্যুরিস্ট বাস সার্ভিস টি চালু হবে।


এসময় দেয়া বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পর্যটকদের কথা মাথায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে, এখানে মেরিন ড্রাইভ দিয়ে ৬ টি স্থান পরিদর্শন করা যাবে দুইটি বাসে। প্রতিদিন সকাল ৯ টায় আর সাড়ে ১০ টায় লাবনী পয়েন্ট থেকে দুইটা বাস ছেড়ে যাবে। যার মূল্য খোলা ছাদে ৭০০ টাকা আর নীচ তলায় ৬০০ টাকা।



পরে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সমঝোতা স্বারকে জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন এবং বিআরটিসির পক্ষে কক্সবাজার ইউনিট প্রধান আজিজুল হক সাক্ষর করেন।

এই ট্যুরিস্ট বাসের একটি তে রয়েছে ৫৬ টি আসন, আরেকটিতে ৭৫ টি আসন রয়েছে। সমুদ্র সৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টের জেলা প্রশাসনের তথ্য কেন্দ্র এ ট্যুরিস্ট বাসের টিকিট পাওয়া যাবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।


Tag
আরও খবর