নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজারে মাদকের ডেরায় ডিবি পুলিশের হানা: আটক ১৭

কক্সবাজার শহরে মাদকের ডেরায় হানা দিয়েছে ডিবি পুলিশ। এসময় ১৭ জন মাদক ক্রেতা—বিক্রেতাকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪৫ লিটার দেশীয় চোলাই মদ। গত সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত শহরের ক্যাং পাড়া ও পশ্চিম মাছ বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।


অভিযান সুত্রে জানা যায়, দেশীয় মদ বিক্রির অভিযোগে শহরের ক্যাং পাড়া ও পশ্চিম মাছ বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ক্যাং পাড়া চাথোয়াই এর বাড়ি থেকে বুসে রাখাইন থেকে ৩০ লিটার মদ উদ্ধার করা হয়। এছাড়া এই এলাকা থেকে বুসেসহ আরও ৮ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও ১৫ লিটার মদ উদ্ধার করা হয়। আটকৃতরা হলো— চেন চেন রাখাইনের পুত্র বুসে রাখাইন (৩৮), খুরুশকুল সাম্পান ঘাট এলাকার গুনধর দের পুত্র টিপু কান্তি দে (২৮), খুরুশকুল দক্ষিণ হিন্দু পাড়ার জলরাম দের পুত্র রনতোষ দে (৩৮), টেকপাড়ার মৃত নুরুল হুদার পুত্র ফজলুল হক কালু (৬৫), ঘোনার পাড়ার মৃত শামসুল আলমের পুত্র মো. জসিম উদ্দিন (৪২), হাসপাতাল সড়কের মৃত সাগর চন্দ্র দাশের পুত্র টিপু দাশ (৩২), লোহাগাড়া পূর্ব সুখছড়ির সুশীল কান্তি দাশের পুত্র অনুপম দাশ (৫১), বিজিবি ক্যাম্প এলাকার ঘৃতপল্লীর সাধন দের পুত্র বিপ্লব দে (২৫) ও জেল গেইট এলাকার মৃত আক্তার মিয়ার পুত্র সাইফুল ইসলাম (৩৫)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।


অপরদিকে পশ্চিম মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে উছেনয়ী রাখাইনের বাড়ি থেকে ১৫ লিটার মদ উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ৮ জন ক্রেতাকে। তারা হলো— পশ্চিম মাছ বাজার এলাকার ছেনমং এর স্ত্রী উছেনয়ী (৩১), বাহারছড়ার মৃত আলী আহম্মদের পুত্র আহম্মদ হোসন (৪৫), সমিতি পাড়ার নাজির হোসেনের পুত্র ইমাম হোসেন বাবুল (৪০), লাইট হাউজের মোখলেছুর রহমানের পুত্র মো. ওসমান গণি (৪১), বাহার ছড়া এলাকার মৃত জাফর আলমের পুত্র নুুরুল আমিন (৩২), মহেশখালী সোনাদিয়ার মো. শাহ আলমের পুত্র মো. শাহজাহান (২৪), সমিতিপাড়ার মৃত মোনাফের পুত্র মোহাম্মদ বাবুল (৩২) ও চকরিয়া মাইজঘোনা জলদাশ বাড়ির সজন দাশের পুত্র টিপু দাশ (২১)।


এ বিষয়ে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। তাই জেলাব্যাপী বাড়ানো হয়েছে কঠোর নজরদারি। মাদক বিস্তার রোধে এই অভিযান অব্যাহত থাকবে।’

Tag
আরও খবর