নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজারে জনস্বার্থ সাংবাদিকতার ওপর দিনব্যাপী কর্মশালা

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ‌্যাকশনের আয়োজনে মানবিক সহায়তা কার্যক্রম এবং জনস্বার্থ সাংবাদিকতা বিষয়ে দিনব‌্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত এই কর্মশালায় দেশের সিনিয়র ও স্থানীয় সাংবাদিকরা যোগ দেন।


কক্সবাজার, টেকনাফ ও উখিয়ায় কর্মরত গণমাধ‌্যমকর্মীদের জন‌্য বিবিসি মিডিয়া অ‌্যাকশন ইউএনএইচসিআরের সহযোগিতায় রোহিঙ্গাদের জন‌্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম এবং জনস্বার্থ সাংবাদিকতা বিষয়ে এক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। ওই কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মশালায় রোহিঙ্গা ইস‌্যু এবং জনস্বার্থ সাংবাদিকতার ক্ষেত্রে করণীয় কী? এ নিয়ে সিনিয়র সাংবাদিকরা তাদের মূল‌্যবান পরামর্শ দেন।


এসময় সিপ্লাস টিভির সম্পাদক আলমগীর আপু বলেন, সংবাদে জাতিগত ও ধর্মীয় বিদ্বেষমূলক শব্দগুলোতে ভুক্তভোগীরা ভেঙে পড়েন। রোহিঙ্গা জনগোষ্ঠি কিংবা স্থানীয় সবার ক্ষেত্রে গণমাধ্যমের ভাষা ঠিক রেখে সংবাদ পরিবেশন করতে হবে। সংবাদে কারো অনুভূতি বা ব্যক্তিগত আঘাত হয় এমন শব্দ বর্জন করতে হবে।


তিনি আরও বলেন, পজিটিভ সংবাদের জন্য আমরা আমাদের প্রতিনিধিদের সময় ও সুযোগ দিয়ে প্রতিবেদন পাঠানোর পরামর্শ দেই এবং সবক্ষেত্রে তাদের অবশ‌্যই নিরপেক্ষ থেকে সংবাদ পরিবেশনের জন্য বলি।


অনুষ্ঠানে মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজোয়ান হক বলেন, নিরপেক্ষতা বজায় রেখে স্থানীয় সাংবাদিকদের সাংবাদিকতা করতে হবে। মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠী যেন অহেতুক বিড়ম্বনার শিকার না হন।


এসময় স্থানীয় সাংবাদিকরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তাদের নানা সমস‌্যার কথা সিনিয়র সাংবাদিকদের সামনে তুলে ধরেন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিবিসি মিডিয়া অ‌্যাকশনের হেড অব প্রোডাকশন এন্ড ক্রিয়েটিভ লিড বিশ্বজিৎ দাশ, মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার নূর সিদ্দিকী, আশিকুর রহমান চৌধুরী ও ভাষা ও সংস্কৃতি বিশেষজ্ঞ সাজ্জাদ হোসেন প্রমুখ।

Tag
আরও খবর