নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজারের রেল ভাড়া নির্ধারণ: সর্বনিম্ন ৫৫ ও সর্বোচ্চ ৭৪৮ টাকা

বহুল আকাঙ্ক্ষিত চট্টগ্রামের দোহাজারী–কক্সবাজার রুটে ট্রেনের ভাড়া নির্ধারণের একটি প্রস্তাব করেছে রেল কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী দফতরে এই প্রস্তাব দিয়েছে রেলওয়ে ট্রাফিক বিভাগ। প্রস্তাবে বলা হয়েছে- সর্বনিম্ন ৫৫ টাকা (লোকাল নন এসি) দিয়ে চট্টগ্রাম থেকে ট্রেনে কক্সবাজার ভ্রমণ করা যাবে।


রেলওয়ে ট্রাফিক বিভাগের প্রস্তাবনা অনুযায়ী- চট্টগ্রাম থেকে কক্সবাজারের সর্বনিম্ন ভাড়া ৫৫ ও সর্বোচ্চ ৭৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ঢাকা-কক্সবাজার ট্রেনে শোভন চেয়ারে সর্বনিম্ন ভাড়া ৫১৫ টাকা, এসি সিটে ৯৮৪ টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে। এসি সিটে ১৫ শতাংশ ভ্যাটসহ ভাড়া হবে ১ হাজার ১৩২ টাকা। ভ্যাটসহ এসি কেবিনে ১ হাজার ৩৬৩ টাকা। এসি বার্থে সর্বোচ্চ ২ হাজার ৩৬ টাকা।


এদিকে নবনির্মিত এই রুটে আগামী ১১ নভেম্বর ট্রেন চলাচলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেও দোহাজারী- কক্সবাজার রুটে প্রথম পরীক্ষামূলক ট্রেন যাবে আগামী ৭ নভেম্বর। ট্রেনে ভ্রমণের দিন গুনছেন ভ্রমণ কক্সবাজারেন পিপাসু মানুষেরা। এরপর আগামী ১ ডিসেম্বর থেকে এই রুটে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন করবে রেলওয়ে।


জানা গেছে- ঢাকা চট্টগ্রাম রুটের আগের ভাড়ার সঙ্গে নতুন এ ভাড়া যুক্ত করে শিগগিরই ঢাকা–কক্সবাজারের ট্রেন ভাড়া অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেলপথে যাত্রীবাহী দুটি ট্রেন চালানোর প্রস্তাব থাকলেও ঢাকা থেকে এ রুটে শুরুতে দিনে একটি আন্তঃনগর ট্রেন চলবে।

Tag
আরও খবর