নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজার সদর হাসপাতাল থেকে নারী হাজতীর পলায়ন

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা রাশেদা নামের এক নারী হাজতি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৪টার দিকে সদর হাসপাতালে মহিলা ওয়ার্ড থেকে কৌশলে পালিয়ে যান রাশেদা বেগম (৩৫)।



রাশেদা উখিয়া রাজাপাং ইউনিয়নের আলমগীরের স্ত্রী। দুই সপ্তাহ আগে একটি অপহরণ মামলায় সহযোগী হিসেবে কারাগারে ছিলেন রাশেদা।



বিষয়টি স্বীকার করে এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে ইকবাল ও ইশরাত নামের দুইজন কারারক্ষীকে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার জেল সুপার মো. শাহ আলম খান।


তিনি বলেন, ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডব চলাকালে মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন রাশেদা। পরে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। বুধবার বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাশেদা পালিয়ে যান।


তিনি আরও বলেন, হাসপাতালে হাজতির পাহারায় থাকা কারারক্ষী ইকবাল ও ইশরাতের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া হাজতি রাশেদাকে গ্রেফতারের জন্য পুলিশসহ সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।

Tag
আরও খবর