নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আবু ছৈয়দ হত্যা মামলা, ছয় আসামী তিনদিনের রিমান্ডে

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে সংগঠিত চাঞ্চল্যকর আবু ছৈয়দ হত্যা মামলার ছয় আসামীকে তিনদিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।


বুধবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম মোঃ জাহিদ হোসাইন এ আদেশ দেন।


আদালত সূত্র জানায়, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মোহাম্মদ ইব্রাহিম জেল হেফাজতে থাকা ছয় আসামীর সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। বুধবার আদালত শুনানি শেষে আসামীদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।


রিমান্ডে নেওয়া আসামীরা হলেন, মগনামা ইউনিয়নের রুস্তম আলীর ছেলে আনোয়ার হোসেন (৫০), আনোয়ার হোসেনের ছেলে গিয়াস উদ্দিন সোনামিয়া (৩২), কামাল হোসেনের ছেলে জয়নাল আবেদিন জনু (৩৫), মো. তৈয়ব (২০), আনোয়ার হোসেনের ছেলে মহিউদ্দিন গুরাইয়া (২৫) ও কামাল হোসেনের ছেলে মো. আরিফ (২৪)।


মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহিম বলেন, আদালতের নির্দেশে আসামীদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ হত্যাকাণ্ডে জড়িত সকল আসামীকে আইনের আওতায় আনা হবে।


উল্লেখ্য, গত ১০ অক্টোবর বিকেলে ঘরে ঢুকে কুপিয়ে ও গুলি করে যুবক আবু ছৈয়দকে (৩৮) গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা আবু ছৈয়দের একটি পা কেটে নিয়ে উল্লাস করতে করতে ঘটনাস্থল ছেড়ে চলে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবক আবু ছৈয়দ। হামলার সময় তাকে রক্ষা করতে গিয়ে তার স্ত্রীসহ চার জন আহত হন। ঘটনার পরদিন নিহতের ছেলে ছৈয়দ মোহাম্মদ ইমন বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের ৪-৫ জনকে আসামি করে পেকুয়া থানায় হত্যা মামলা করেন। এ মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব।

Tag
আরও খবর